• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:০৮
সর্বশেষ :
শ্যামনগর থানার ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবনির্বাচিত সহ-সভাপতি গাজী মামুনূর রশীদের নেতৃত্বে জিয়ার কবর জিয়ারত ও দোয়া বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরের ভুরুলিয়ায় মসজিদের পুকুর দখলের অভিযোগে মানববন্ধন সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের আত্মসমর্পণ, অস্ত্র-গোলাবারুদ ও জিম্মি জেলে উদ্ধার নগরঘাটায় পুকুরের পানিতে ডুবে শিশুর ম*র্মা*ন্তিক মৃ*ত্যু ধুলিহরে গাজা ও ইয়াবাসহ আজহারুল ইসলাম জনতার হাতে আটক দেবহাটায় পুলিশের অভিযানে চোরাই ইজিবাইকের সরঞ্জাম উদ্ধার, আটক ২ সেতু আছে সড়ক নেই, মই বেয়ে ওঠে ৪ গ্রামের মানুষ কালেরডাঙায় সরকারি রাস্তার উপর থেকে গাছ কর্তন

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবনির্বাচিত সহ-সভাপতি গাজী মামুনূর রশীদের নেতৃত্বে জিয়ার কবর জিয়ারত ও দোয়া

ডেস্ক / ২৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১২ জুলাই, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরে গত ৭ জুলাই ২০২৬ তারিখে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের বর্ধিত কমিটি অনুমোদন করা হয়। ওই কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার কৃতি সন্তান গাজী মামুনূর রশীদ এবং যশোর জেলার কেশবপুর উপজেলার মোঃ মাসুম বিল্লাহ।

 

নবনির্বাচিত সহ-সভাপতি গাজী মামুনূর রশীদের নেতৃত্বে বিগত সময়ের সহযোদ্ধাদের নিয়ে গত ১০ জুলাই বিকেল ৪টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, ফাতেহা পাঠ এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় তিনি দেশবাসীর কল্যাণ এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সফলতা কামনা করে দোয়া করেন।

 

গাজী মামুনূর রশীদ বলেন, দীর্ঘ ১৭ বছর যারা দলের জন্য ত্যাগ, নির্যাতন ও সংগ্রাম করেছেন, তাদের প্রত্যেককে যোগ্যতা ও রাজনৈতিক অবদানের ভিত্তিতে মূল্যায়ন করা হবে বলে তিনি প্রত্যাশা করেন।

 

তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্য ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। একজন ছাত্রনেতা হিসেবে শিক্ষার সার্বিক উন্নয়নে তিনি নিজের অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করবেন।

 

তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দীর্ঘ দিনের আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি আশা প্রকাশ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেমন অল্প সময়ে মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছেন, তেমনি দলের নেতাকর্মীরাও জনসেবার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করবেন।

 

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবনির্বাচিত সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ আনিছুর রহমান বাবু, নগরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জি. মনিরুল ইসলাম, পাটকেলঘাটা থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ শাহিন আক্তার, তরুণ উদ্যোক্তা ইঞ্জি. হুমায়ুন কবির, মোঃ আমিরুল ইসলাম মধু, কাজী কালাম, মোঃ মামুন বিশ্বাস, মোঃ আসলাম, মোঃ আল-মামুন, মোঃ জহুরুল ইসলাম, মোঃ হজরত আলী, এস কে সাগর, মোঃ বাবু, মোঃ রাসেল, মোঃ নায়িম, মোঃ আব্দুর রহমান, মোঃ সাগর হোসেন, তিতুমীর কলেজ ছাত্রনেতা নাইম, ঢাকা কলেজ ছাত্রনেতা নাইম, রাসেল বিশ্বাসসহ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com