• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৪
সর্বশেষ :
বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

এনজিও কর্মী সেজে পুলিশের অভিযানে শ্যামনগরে মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ১০ পিস ইয়াবা

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ১৬৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগরে অভিনব কৌশলে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকাল ১১টার দিকে শ্যামনগর পৌরসভার নকিপুর গ্রামে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 

আটক ব্যক্তি হলেন শ্যামনগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নকিপুর গ্রামের আনিসুল মোল্লা কালুর ছেলে মো. বাপ্পি মোল্লা (২২)।

 

শ্যামনগর থানা পুলিশ জানায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম পাঠোয়ারীর নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।

 

অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা এনজিও কর্মীর পোশাক পরে, কাঁধে ব্যাগ নিয়ে ক্রেতা সেজে অবস্থান নেন। একপর্যায়ে নকিপুর গ্রামের সাবেক অধ্যক্ষ ওসমান গনির বাড়ির পাশের পাকা সড়ক থেকে সন্দেহভাজন বাপ্পি মোল্লাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম পাঠোয়ারী বলেন, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

তিনি আরও বলেন, শ্যামনগর উপজেলাকে মাদকমুক্ত করতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com