• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২
সর্বশেষ :
দেবহাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও বৃষ্টিতে পাইকগাছায় বেড়েছে জনদুর্ভোগ পাটকেলঘাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসভা ও বর্ণাঢ্য র‍্যালি পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা সামাদ গংয়ের ১৯৮৫ থেকে জীবনের সঙ্গে লড়াই, ভরসা শুধু আল্লাহ তালার খবর এর ৩য় বর্ষে পদার্পণ উৎসব উদযাপন যুগ আসে যুগ যায়, কিন্তু সমাজে কিছু মিরজাফর থেকে যায় : ড. মোঃ মনিরুজ্জামান সুন্দরবনে বনদস্যু আতংক, ঋণের বোঝা নিয়েই প্রবেশের প্রস্তুতি নিচ্ছে বনজীবীরা দেবহাটায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবহাটা থানায় যোগ দিয়েই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা : ওসি এইচ এম শাহীন

শ্যামনগরে জাহাজঘাটা ঐতিহাসিক শাহী মসজিদের জমি রক্ষায় মানববন্ধন

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ১৩৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগর কালিগঞ্জে সীমান্তে অবস্থিত মৌতলা জাহাজ ঘাটা ঐতিহাসিক শাহী মসজিদ ও মাদ্রাসার জমি জোরপূর্বক দখল করে মসজিদ কমিটি ও এলাকাবাসীর নামে একের পর এক মিথ্যা, ষড়যন্ত্র এবং হয়রানিমূলক মামলার প্রতিবাদে আমীর আলী গাইন এর বিরুদ্ধে মুসল্লী ও এলাকাবাসী মানববন্ধন করেছে।

 

১৭ জুলাই (শুক্রবার) বেলা ২ টায় মসজিদের জমি সংলগ্ন রাস্তায় মৌতলা-জাহাজঘাটা ঐতিহাসিক শাহী জামে মসজিদ কমিটি, যুব কমিটি ও এলাকার সর্বস্তরের জনগণের আয়োজনে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন- মসজিদের খতিব মাওলানা রমজান আলি, মৌতলা বাস স্ট্যান্ড বাজার কমিটির সেক্রেটারী শ্যামনগর উপজেলা যুবদল নেতা রফিকুল ইসলাম, মাওলানা আবু সা’দ, শিক্ষক আনোয়ারুল ইসলাম, আব্দুস সামাদ ও শেখ নুর আলী প্রমূখ।

 

মানববন্ধনে বক্তরা বলেন, শ্যামনগরের জাহাজঘাটা গ্রামের মৃত কামাল উদ্দীনের পুত্র মামলাবাজ আমির আলি গাইন মৌতলা জাহাজ ঘাটা ঐতিহাসিক শাহী মসজিদ ও মাদ্রাসার জমি জোরপূর্বক জবর দখল করা শুরু করেছে। তাছাড়া জেলা পরিষদের টাকায় মাদ্রাসার নির্মিত পাকা প্রাচীর ভেঙ্গে ইট গুলো নিয়ে যাওয়া, ফলজ-বনজ গাছ কর্তন, ফলফলাদি আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে আমির আলি গাইনের বিরুদ্ধে। তার এহেন অপকর্মের বিরুদ্ধে মুসল্লী ও এলাকাবাসী সোচ্চার হয়ে বাধা প্রদান করায় প্রায় ১৫ টি মামলা ও অভিযোগ দিয়ে আমির আলি গাইন হয়রাণী করেই চলেছে।

 

বিএনপির কেন্দ্রীয়নেতা সাবেক এমপি কাজী আলাউদ্দীন মসজিদের নামে ৩৯ শতক জমি দানপত্র রেজিস্ট্রি করে দেন।

 

বর্তমানে এ জমি মসজিদের নামে রেকর্ড ও দখলে থাকলেও আমির আলি গাইন লোভের বশবতী হয়ে অবৈধভাবে জবর দখল করতে মরিয়া হয়ে উঠেছে। তার নানাবিধ হুমকীর স্বীকার মুসল্লী ও প্রতিবাদী এলাকাবাসী। যে কোন মুহুর্তে শান্তি শৃঙ্খলা ভঙ্গ হতে পারে। আমির আলি গাইনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com