• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১
সর্বশেষ :
নারায়ণগঞ্জে সাংবাদিক ও কবি কাজী আনিসুল হক হীরার জন্মদিন উদযাপন দেবহাটায় ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা স্মারক বিতরণ সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দুপাশে বেহাল দশা জনদুর্ভোগ কমাতে জামায়াত যুব বিভাগের স্বেচ্ছাশ্রম ও সংস্কার শ্যামনগরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম জন্মাষ্টমী উদযাপন ৪ সেপ্টেম্বর কবি ও সাংবাদিক কাজী আনিসুল হকের জন্মদিন শ্যামনগরে হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম, ঘরবাড়ি থেকে বিদ্যালয় এমনকি কবরস্থানও পানির নিচে বৃষ্টি হলেই খানাখন্দে পানি, কুলিয়া-গাজীরহাট সড়কে চরম দুর্ভোগ না.গঞ্জ সদরে সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের মতবিনিময় সভা আশাশুনিতে জেলা পরিষদের পুকুর দখলমুক্ত করেছে হাবিবুল ইসলাম হাবিব শ্যামনগরে মুরগির ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে আলোচিত ঘটনার বিষয়ে জামায়াতে ইসলামীর বিবৃতি

নিজস্ব প্রতিনিধি / ৮৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে।

 

মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

 

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদ ও আলোচনার বিষয়টি বাংলাদেশ জামায়াতে ইসলামী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

 

এতে আরও বলা হয়, বিষয়টি নিয়ে ইতোমধ্যে গাজী নজরুল ইসলামের নিজস্ব বক্তব্য, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রীর বক্তব্য এবং দ্বিতীয় স্ত্রীর পিতার ভিডিও বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

 

বিবৃতিতে আরও জানানো হয়, বিষয়টি সম্পর্কে আরও খোঁজখবর নিয়ে, প্রকৃত ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ করে এবং সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com