• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭
সর্বশেষ :
সাতক্ষীরায় দই-মিষ্টির কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা দেবহাটার দুই বিদ্যালয়কে সবুজ ও সহনশীল গ্রীন স্কুল ঘোষণা নবগঙ্গার বুকে লোকজ ঐতিহ্য নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে: ওসি শাহিন শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন পাটকেলঘাটায় ১০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দেবহাটায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত দেবহাটায় দুটি গ্রামকে সবুজ ও সহনশীল ইকো ভিলেজ ঘোষণা বাল্যবিবাহ-ইভটিজিং রোধে শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান ওসি শাহিনের শ্যামনগর সাংবাদিক সাহেব আলীর মায়ের ইন্তেকাল

গাজী নজরুল এমপির অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ১৭৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

টানা চতুর্থ দিনের মতো গাজী নজরুল ইসলাম এমপি’র অপসারণের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫জুলাই) বিকাল ৪টায় শ্যামনগর উপজেলা সদরে শ্যামনগরের সচেতন নাগরিক সমাজের আয়োজনে এ বিক্ষোভ মিছিল বাবলাতলা মোড় হয়ে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে এম,এম প্লাজার সামনের সড়কে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

 

প্রতিবাদ সমাবেশে অধ্যাপক আবু সাঈদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আজিজুল ইসলাম, অ্যাডভোকেট শফিউল আযম শফি, প্রবীণ রাজনৈতিক জিন্নাত আলী গাজী, মহাইমিনুল ইসলাম, গোলাম মোস্তফা, আব্দুস সালাম সহ শত শত স্থানীয় জনসাধারণের উপস্থিত ছিলেন।

 

বক্তরা বলেন গাজী নজরুল ইসলামের কর্মকাণ্ডে গোটা শ্যামনগরবাসী লজ্জিত। তার এই পাপের দায়ভার থেকে শ্যামনগরবাসীকে মুক্তি দিতে এখনি তার পদত্যাগ করা উচিৎ। আমরা মাননীয় স্পিকারের কাছে দাবী জানাই অনতিবিলম্বে গাজী নজরুলকে সংসদ থেকে অপসারণ চাই। যাতে পবিত্র সংসদ সহ শ্যামনগর বাসী কলংক মুক্ত হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com