• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০
সর্বশেষ :
দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

দেবহাটায় যুগ্ম সচিব আবুল হাসানের পিতার জানাজা সম্পন্ন, কাছে দোয়া কামনা

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১৮১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
Oplus_131072

সাতক্ষীরার দেবহাটা উপজেলার কৃতি সন্তান ও বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব আবুল হাসানের শ্রদ্ধেয় পিতা আব্বাজ আলী গাজী (৭৮) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শুক্রবার (২৪ জুলাই) রাত ৮টার দিকে বার্ধক্যজনিত অসুস্থতায় পারুলিয়া ইউনিয়নের নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

 

তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমের বাড়িতে ছুটে যান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

 

শনিবার বাদ জোহর পারুলিয়া সরদারবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

 

জানাজায় সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসার, মরহুমের পুত্র বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব আবুল হাসান, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, পারুলিয়া মৎস্য সমিতির সভাপতি সাবেক সদস্য আব্দুল কাদের, সাধারণ সম্পাদক সাবেক সদস্য জিয়াদ আলী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজলসহ বিপুল সংখ্যক মুসল্লি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

 

জানাজা নামাজ ও দোয়া মাহফিল পরিচালনা করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসার। জানাজা শেষে মরহুমের পুত্র যুগ্ম সচিব আবুল হাসান উপস্থিত সকলের কাছে তাঁর পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেন।

 

মরহুমের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com