• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১
সর্বশেষ :
সাতক্ষীরায় দই-মিষ্টির কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা দেবহাটার দুই বিদ্যালয়কে সবুজ ও সহনশীল গ্রীন স্কুল ঘোষণা নবগঙ্গার বুকে লোকজ ঐতিহ্য নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে: ওসি শাহিন শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন পাটকেলঘাটায় ১০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দেবহাটায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত দেবহাটায় দুটি গ্রামকে সবুজ ও সহনশীল ইকো ভিলেজ ঘোষণা বাল্যবিবাহ-ইভটিজিং রোধে শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান ওসি শাহিনের শ্যামনগর সাংবাদিক সাহেব আলীর মায়ের ইন্তেকাল

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন: ডা. চাকরিচ্যুত

ডেস্ক / ২০৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৬ জুলাই, ২০২৬

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে চিকিৎসকের সংখ্যা এখনো প্রয়োজনের তুলনায় অনেক কম। দীর্ঘদিন স্বাস্থ্য খাতে পর্যাপ্ত জনবল নিয়োগ না হওয়ায় এ সংকট তৈরি হয়েছে।

 

রোববার (২৬ জুলাই) দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর, বাথরুম, চিকিৎসকদের উপস্থিতি এবং সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন। এ সময় দীর্ঘ এক বছর কোনো ধরনের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকায় চিকিৎসক ডা. সোহানা সেলিমকে চাকরিচ্যুত করার নির্দেশ দেন।

 

তিনি বলেন, সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা মোটামুটি সন্তোষজনক। তবে উপস্থিতি নিবন্ধনে (রেজিস্টারে) নিয়মিত স্বাক্ষর নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

 

এ সময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, হাসপাতালগুলোতে নার্সদের উপস্থিতি সন্তোষজনক। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে জনবল সংকট নিরসনসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকার কাজ করে যাচ্ছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com