• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২৭
সর্বশেষ :
খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫

মালচিং পেপারে তালায় অমৌসুমী তরমুজ চাষে সাফল্য, ২১ বিঘায় ২৮ কৃষকের স্বপ্ন

নিজস্ব প্রতিনিধি / ৮০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬

সাতক্ষীরার তালা উপজেলায় মালচিং পেপার ব্যবহার করে অমৌসুমী তরমুজ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং উন্নয়ন প্রচেষ্টার স্পেশাল প্রোগ্রাম-ডেভেলপমেন্ট (অ্যাগ্রিকালচার) [SP-D (Agriculture)]-এর সহযোগিতায় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া, ভায়ড়া ও সুকদেবপুর গ্রামে প্রায় ২১ বিঘা জমিতে ২৮ জন কৃষক ইয়েলো ড্রাগন ও কার্নিয়া জাতের অমৌসুমী তরমুজের চাষ করেছেন।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, এটি এলাকায় অমৌসুমী তরমুজ চাষের একটি বড় ক্লাস্টার। চলতি মৌসুমে এসব জমি থেকে প্রায় ৪২ হাজার কেজি তরমুজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার সম্ভাব্য বাজারমূল্য প্রায় ১৯ লাখ টাকা।

 

কৃষকদের ভাষ্য, প্রতি বিঘা জমিতে তরমুজ চাষে গড়ে ৪০ থেকে ৪৫ হাজার টাকা ব্যয় হয়। অনুকূল ফলন হলে প্রতি বিঘা থেকে ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত বিক্রি সম্ভব হয়। ফলে এই চাষে লাভের সম্ভাবনা থাকায় এলাকায় কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। আগামী মৌসুমে আরও অনেক কৃষক এ চাষে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

 

স্থানীয় কৃষকরা জানান, উৎপাদিত তরমুজ ফল ব্যবসায়ী ও ফড়িয়ারা কেজি দরে কিনে ট্রাকযোগে খুলনা ও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যান। এছাড়া তরমুজ বিক্রির মৌসুমে তালা-আঠারোমাইল মহাসড়কের পাশে অনেক কৃষক সরাসরি তরমুজ বিক্রি করেন। পথচারী ও যাত্রীরা গাড়ি থামিয়ে সেখান থেকেই তাজা তরমুজ কিনে নিয়ে যান।

 

সংশ্লিষ্টরা জানান, অমৌসুমী তরমুজ সংগ্রহ শেষ হলে একই জমিতে নতুন করে চাষ না দিয়ে মালচিং পেপারের ওপরই লাউ, শসাসহ বিভিন্ন সবজির আবাদ করা হবে। এতে উৎপাদন খরচ কমবে, জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে এবং কৃষকদের আয় আরও বৃদ্ধি পাবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com