• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২৭
সর্বশেষ :
খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫

কলারোয়ায় র‍্যাবের অভিযানে ৮৫ বোতল ESKUF সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি / ৭৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সাতক্ষীরার কলারোয়ায় অভিযান চালিয়ে ৮৫ বোতল ESKUF সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা।

 

র‍্যাব সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে ঘোষিত জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা এবং সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানাধীন টেলিফোন এক্সচেঞ্জের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে।

 

অভিযানকালে একটি কালো রঙের পালসার মোটরসাইকেলে করে অবৈধ মাদক বহনের সময় ৮৫ বোতল ESKUF সিরাপসহ মো. সালাউদ্দিন (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার মৃত মুনতাজ আলীর ছেলে।

 

র‍্যাব জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কলারোয়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

 

র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে র‍্যাবের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com