• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪
সর্বশেষ :
চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে দেশব্যাপী জনসচেতনতা বাড়াতে হবে : ডিসি নারায়ণগঞ্জ সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান পাইকগাছা থেকে তালায় সাইকেল র‍্যালী ও সমাবেশ পাটকেলঘাটায় পৃথক মামলায় দুই আসামি গ্রেপ্তার ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে লক্ষাধিক টাকা জরিমানা আদায় আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪

পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন

ইমদাদুল হক, পাইকগাছা খুলনা প্রতিনিধি / ৭৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

পরিবেশের ভারসাম্য রক্ষার্থে খুলনার পাইকগাছায় পরিবেশবাদী সংগঠণ বনবিবির উদ্যোগে রোপন কর্মসূচি অব্যহত রয়েছে।

 

‎গাছ লাগাই- পরিবেশ বাঁচাই এই প্রতিপাদ্যে ১৩ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার বোয়ালিয়া ব্রিজ রোডের পাশে গাছের চারা রোপন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, পরিবেশবাদী সংগঠণ বনবিবির সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, আলম গাজী, কার্তিক বাছাড় প্রমুখ। সড়কের পাশে নিম, কদম, বাদাম, পেয়ারা ও হিজল গাছের চারা রোপন করা হয়।

 

উপজেলা বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বেশি করে গাছ লাগাতে হবে, প্লাস্টিক ও পলিথিন ব্যবহার কমাতে হবে। জীববৈচিত্র্য রক্ষা এবং প্রাকৃতিক পরিবেশ সুন্দর রাখতে সচেতনতাই মূল চাবিকাঠি।

 

‎বনবিবির সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান বলেন, বৃক্ষ আমাদের ছায়া দেয়, ফল দেয়, কাঠ দেয়, আক্সিজেন দেয়, কার্বনডাই অক্সাইড শোষন করে, সর্বোপরি পরিবেশের ভারসাম্য রক্ষা করে। পরিবেশবাদী সংগঠণ বনবিবির উদ্যোগে ভাদ্র মাস পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের পাশে বৃক্ষ রোপন ও বিতারণ কর্মসূচি পালন করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com