• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪৪
সর্বশেষ :
তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি পাটকেলঘাটায় শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ দুই বছর পর সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু শ্যামনগরে পদ্মপুকুর ইউনিয়নে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে শঙ্কা আতঙ্কিত এলাকাবাসী

বিডিএফ প্রেস ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি / ৯৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

আসুন সবাই গাছ লাগাই, বসবাস উপযোগী পৃথিবী সাজাই’—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার বিডিএফ প্রেস ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

 

‎শুক্রবার (১৪ আগস্ট) সকালে ভাই ভাই হাইব্রিড নার্সারির প্রোঃ মো.মোখলেছুর রহমানের সৌজন্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

 

‎​বিডিএফ প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি জি.এম আমিনুল হক কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।

 

‎​পরিবেশের ভারসাম্য রক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিডিএফ প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. মুকুল হোসেন, সাধারণ সম্পাদক মো. আরশাদ আলী, যুগ্ম সম্পাদক মো. মেহেদী হাসান শিমুল, সাংগঠনিক সম্পাদক মো. শামীম রেজা এবং অর্থ সম্পাদক শরীফুল আলম রানা, এম এম জয়নাল, মোস্তাকীম হোসাইন, রণজিৎ দাশসহ সর্বস্তরের সদস্যবৃন্দ এতে অংশ নেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে ফিংড়ী ইউনিয়নের ফয়জুল্যাপুরের ইউপি সদস্য আবু সাইদ মোল্ল্যা ও সিরাজুল ইসলাম উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

 

প্রেসক্লাবের এই সামাজিক ও মানবিক উদ্যোগ স্থানীয় পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com