• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪৯
সর্বশেষ :
বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে

দেবহাটায় গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১৯২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
Oplus_131072

🖼️ ফটো কার্ড তৈরি করুন

সাতক্ষীরার দেবহাটায় পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজন এবং চারটি জিআর পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত এক আসামিসহ মোট তিনজনকে আটক করেছে দেবহাটা থানা পুলিশ। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিমের নেতৃত্বে ১৭ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে পারুলিয়া ইউনিয়নের ঘড়িয়াডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৫ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।

 

আটককৃতরা হলেন—ঘড়িয়াডাঙ্গা গ্রামের মৃত মান্দার মোড়লের ছেলে আব্দুল সাত্তার মোড়ল ওরফে জেলে খোকন (৫০) এবং একই এলাকার মৃত দুর্লভ ঢালীর ছেলে শামসুল ঢালী (৫৫)।
অভিযানে দেবহাটা থানার এসআই সাহিদুল আলমের সঙ্গে এসআই হান্নান মিয়া ও এএসআই সাগর আলীসহ পুলিশের সদস্যরা অংশ নেন।

 

এদিকে, পৃথক আরেকটি অভিযানে ১৮ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে দেবহাটা থানার পুলিশ খলিশাখালী এলাকা থেকে চারটি জিআর পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামি সাইফুল ইসলাম গাজী (৪০)কে আটক করে। তিনি খলিশাখালী গ্রামের মৃত আবু বক্কার গাজীর ছেলে।

 

অভিযানটি পরিচালনা করেন দেবহাটা থানার এসআই (নিঃ) ইব্রাহিম মোল্লা। এ সময় এএসআই (নিঃ) হান্নান মিয়া, এএসআই (নিঃ) সাগর আলীসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানান, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ঘড়িয়াডাঙ্গা এলাকা থেকে গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া পৃথক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে আটক করা হয়।

 

পুলিশ জানায়, আটক তিনজনকেই প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com