• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৩৯
সর্বশেষ :
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার দিলো প্রজন্মের উপহার সাংবাদিক আশিকুর রহমানের বাবার ইন্তেকাল গোয়ালপোতায় চেতনা নাশক মিশিয়ে নগদ টাকা ও স্বর্নালংকার চুরি, হাসপাতালে ভর্তি ৩ দেবহাটা থানার ওসি আব্দুল আলিমকে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা পাইকগাছা-কয়রার মানুষের সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্যে এস এম মনিরুল হাসান বাপ্পি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন পিকেএসএফ প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি

না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন

জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ / ২১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬

শনিবার (২২ আগষ্ট) সকালে সদর উপজেলা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওরাল কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. মো. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক মো. শহীদুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।

 

সদর উপজেলার বিভিন্ন কলেরা ভ্যাকসিন প্রদান কেন্দ্রগুলো পরিদর্শন করেন, সহকারী পরিচালক (সিডিসি) ডা. মাসুদ রেজা খান, সহকারী অধ্যাপক ডা. জুবায়ের ইবনে জায়েদ ও মেডিকেল অফিসার (ডিজিএইচএস) ডা. মো. নাঈম উদ্দীন।

 

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে ফারহানা, এসআইএমও (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) ডা. মো. মোর্শেদুল ইসলাম খান, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমান ও উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফ উদ্দিন বিপ্লবসহ সদর উপজেলার মেডিকেল অফিসার এবং স্বাস্থ্য সহকারীগণ উপস্থিত ছিলেন।

 

নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন সকল ইউনিয়নের বাসিন্দাদের ০১বছর থেকে সকল বয়সী (গর্ভবতী মহিলা ব্যাতিত) ২ ডোজ কলেরা ভ্যাকসিন খাওয়ানো হবে। ২২ আগষ্ট ২০২৬ তারিখ হতে ওরাল কলেরা ভাকসিন ক্যাম্পেইন চালু হয়েছে।

 

ওরাল কলেরা ভ্যাকসিন গ্রহণের জন্য অবশ্যই অনলাইনে (https://vaxepi.gov.bd) রেজিষ্ট্রেশন সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com