• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৪১
সর্বশেষ :
খলিশাখালীর চরে সুপেয় পানির সংকট, ডিপ টিউবওয়েল স্থাপনের দাবি সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা জাতীয় পার্টির শোক দেবহাটায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত, বাস আটক অবৈধ নেটপাটা উচ্ছেদ ও নদী খালের প্রবাহ ফেরাতে ডুমুরিয়ায় তৎপরতা দেবহাটার ভাতশালা গ্রামকে মাদকমুক্ত করতে সচেতনতা সভা ও গাছের চারা বিতরণ উপবৃত্তির টাকা আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে দায়িত্ব হারালেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে শ্যামনগরে র‍্যালি ও দোয় অনুষ্ঠিত নগরঘাটায় ৭ লাখ টাকার ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক অসুস্থ গরু এনে মাংস বিক্রির অপচেষ্টাকালে ৫ প্রতারক আটক, ১টি পিকআপ ও মোটরসাইকেল জব্দ

খলিশাখালীর চরে সুপেয় পানির সংকট, ডিপ টিউবওয়েল স্থাপনের দাবি

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ৪২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
Oplus_131072

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খলিশাখালীর চর এলাকায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এলাকার শত শত মানুষের খাবার পানি ও স্থানীয় জামে মসজিদের মুসল্লিদের অজুর পানির ব্যবস্থা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে একটি ডিপ টিউবওয়েল স্থাপনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে সরেজমিনে খলিশাখালীর চর এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পানির সংকটের বিষয়টি জানা যায়। এ সময় এলাকার বাসিন্দা ওলিউল গাজী, রুস্তম, রজব আলীসহ কয়েকজন জানান, দীর্ঘদিন ধরে তাদের এলাকায় নিরাপদ ও সুপেয় পানির সংকট রয়েছে। খাবার পানি সংগ্রহের জন্য তাদের অনেক দূরের স্থান থেকে পানি নিয়ে আসতে হয়। এতে বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

 

স্থানীয়রা বলেন, খলিশাখালীর চর এলাকায় নিম্নআয়ের ও অসহায় মানুষের বসবাস বেশি। নিজেদের অর্থায়নে একটি ডিপ টিউবওয়েল স্থাপনের সক্ষমতা তাদের নেই। এলাকার জামে মসজিদে প্রতিদিন শত শত মুসল্লি নামাজ আদায় করতে আসেন। কিন্তু মসজিদে পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় মুসল্লিদের অজু করতেও সমস্যায় পড়তে হয়।

 

এলাকাবাসী জানান, বিষয়টি বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেবহাটা উপজেলা আমির মাওলানা ওলিউল ইসলামকে অবহিত করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান উদ্যোগ নিলে দ্রুত খলিশাখালীর চর এলাকায় একটি ডিপ টিউবওয়েল স্থাপন করা সম্ভব হবে।

 

খলিশাখালীর চর এলাকার মানুষের দীর্ঘদিনের পানির সংকট নিরসনে জরুরি ভিত্তিতে একটি ডিপ টিউবওয়েল স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সচেতন মহলের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com