• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৪
সর্বশেষ :
বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না : ওসি জাহাঙ্গীর আরিফ

আশাশুনি প্রতিনিধি / ১০৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

যারা মাদক ব্যবসায়ী ও সেবন করে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ীদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজার ব্যবস্থা গ্রহণ করা হবে। স্কুল টাইমে কোন বকাটিয়াদের স্কুলের সামনে দাঁড়াতে দেওয়া হবে না। পুলিশের পক্ষ থেকে মোবাইল টিম মোটরসাইকেল যোগে টহলের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া অপরাধ মূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত দোষী ব্যক্তিদের কাউকে ছাড় দেওয়া হবে না। সেই সাথে মাদক বিক্রেতা ও সেবনকারীদের প্রশ্রয়দাতাকেও ছাড় দেয়া হবে না বললেন ওসি জাহাঙ্গীর আরিফ। শনিবার সকালে আশাশুনি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

 

তিনি মাদক বিক্রেতাদের কড়া হুশিয়ারি দিয়ে বলেন, মাদকের বিরুদ্ধে আশাশুনি থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জিরো টলারেন্সে কাজ করছি আমরা। এ ব্যাপারে কোন ছাড় নাই। মাদকসহ কাউকে পেলে এসিল্যান্ড সাহেবকে সঙ্গে নিয়ে জাগায় জেল-জরিমানার ব্যবস্থা গ্রহণ করা হবে। যে কোন প্রয়োজনে বা যে কোনো তথ্য সরাসরি আমাকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

তিনি আরো বলেন, আশাশুনি থানায় কোন মামলা, জিডি এবং কোন অভিযোগ করতে এক টাকাও লাগবেনা। কেউ কোন মিথ্যা মামলায় পড়বে না তদন্ত করব তারপরে মামলা রুজু করা হবে বলে তিনি জানান। তিনি মাদককে নির্মূল করতে প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, আমি যতদিন আছি আশাশুনি প্রেসক্লাবের কোন সাংবাদিকরা আমার কাছ থেকে কোন মিথ্যা মামলা ও লাঞ্চিতর শিখার হবেন না।

 

মতবিনিময়কালে ইন্সপেক্টর তদন্ত সঞ্জয় কুমার দাস, প্রেসক্লাবের সভাপতি এসকে হাসান, সাধারণ সম্পাদক আকাশ হোসেন সহ প্রেসক্লাবের ৪৯ জন সদস্যের মধ্যে অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com