• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০৯
সর্বশেষ :
বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

টাউন শ্রীপুর শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ওসি শাহীনের সচেতনতামূলক বক্তব্য

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১২৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
Oplus_131072

সামাজিক বিনির্মাণ ও একটি সুন্দর, শান্তিপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে সাতক্ষীরার দেবহাটার টাউন শ্রীপুর শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন।

 

রোববার (৩০ আগস্ট) বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও অন্যান্যদের উদ্দেশ্যে তিনি বলেন, একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা যথেষ্ট নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের প্রতিটি সচেতন নাগরিককে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

তিনি মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সাইবার অপরাধসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় প্রতিরোধে শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি যেকোনো অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন।

 

ওসি শাহীন আরও বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের কর্ণধার।” তাই শিক্ষার্থীদের সুশিক্ষা, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে। তরুণ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের প্রত্যেক সচেতন মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

 

তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, নৈতিক শিক্ষা ও সামাজিক দায়িত্ববোধের চর্চার মাধ্যমে একটি নিরাপদ, সুন্দর ও সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

 

এ সময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আলী রেজাসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

সামাজিক অবক্ষয় প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে দেবহাটা থানা পুলিশের এ ধরনের উদ্যোগকে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা ইতিবাচক ও প্রশংসনীয় হিসেবে অভিহিত করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com