• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:০২
সর্বশেষ :
অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ শ্যামনগর এক ডজন মামলার আসামি হাসান গ্রেফতার দেবহাটার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আশরাফুল আলম শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পাটকেলঘাটা প্রেসক্লাবে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেবহাটা থানায় যোগ দিয়েই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা : ওসি এইচ এম শাহীন

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১৮৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
Oplus_131072

সাতক্ষীরার দেবহাটা থানায় যোগদানের পর থেকেই মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন। দায়িত্ব গ্রহণের পর তিনি মাদককে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে মাদক নির্মূলে পুলিশি অভিযান জোরদারের পাশাপাশি জনসচেতনতা তৈরিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।

 

এরই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য দিচ্ছেন ওসি এইচ এম শাহীন। তাঁর বক্তব্যে মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং মাদক থেকে দূরে থাকার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হচ্ছে। একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তাও দিচ্ছেন তিনি।

 

ওসি এইচ এম শাহীন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। মাদক নির্মূলে শুধু পুলিশের একার পক্ষে সফল হওয়া সম্ভব নয়। এলাকার মানুষ যদি পুলিশকে তথ্য দিয়ে ও সার্বিকভাবে সহযোগিতা করেন, তাহলে দেবহাটাকে মাদকমুক্ত করেই ছাড়বো, ইনশাআল্লাহ।”

 

তিনি আরও বলেন, সমাজের তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোথাও মাদক বিক্রি বা সেবনের তথ্য পাওয়া গেলে তা পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।

 

স্থানীয়রা বলছেন, দেবহাটা থানায় নতুন ওসি হিসেবে যোগদানের পর মাদকের বিরুদ্ধে তাঁর এমন কঠোর অবস্থান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম ইতিবাচক বার্তা দিচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন—এমন প্রত্যাশা স্থানীয়দের।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com