• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬
সর্বশেষ :
আশাশুনিতে জেলা পরিষদের পুকুর দখলমুক্ত করেছে হাবিবুল ইসলাম হাবিব শ্যামনগরে মুরগির ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দেবহাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও বৃষ্টিতে পাইকগাছায় বেড়েছে জনদুর্ভোগ পাটকেলঘাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসভা ও বর্ণাঢ্য র‍্যালি পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা সামাদ গংয়ের ১৯৮৫ থেকে জীবনের সঙ্গে লড়াই, ভরসা শুধু আল্লাহ তালার খবর এর ৩য় বর্ষে পদার্পণ উৎসব উদযাপন যুগ আসে যুগ যায়, কিন্তু সমাজে কিছু মিরজাফর থেকে যায় : ড. মোঃ মনিরুজ্জামান সুন্দরবনে বনদস্যু আতংক, ঋণের বোঝা নিয়েই প্রবেশের প্রস্তুতি নিচ্ছে বনজীবীরা

শ্যামনগরে মুরগির ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ২৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর এলাকায় একটি মুরগির ঘর থেকে প্রায় ৮ থেকে ১০ ফুট লম্বা ও ২৫ থেকে ৩০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ ও কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা।

 

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নীলডুমুর এলাকার আতিয়ার রহমান গাজীর ছেলে মুক্তার গাজীর মুরগির ঘর থেকে অজগরটি উদ্ধার করা হয়। পরে বন বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী অজগরটিকে সুন্দরবনের কলাগাছিয়া এলাকার কাছাকাছি বনের নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে খাবারের সন্ধানে অজগরটি লোকালয়ে ঢুকে মুক্তার গাজীর মুরগির ঘরে আশ্রয় নেয়। সেখানে থাকা হাঁস-মুরগির ওপর আক্রমণ করে অজগরটি। বাড়ির মালিকের দাবি, একপর্যায়ে অজগরটি ছয়টি হাঁস-মুরগি খেয়ে ফেলে।

 

মুক্তার গাজী বলেন, রাতে মুরগির ঘরে অজগরটি ঢুকে পড়ে। সকালে দেখতে পান মুরগিগুলো ঘর থেকে বের হচ্ছে না। পরে টর্চলাইট জ্বালিয়ে ঘরের ভেতরে তাকিয়ে বিশাল আকৃতির অজগরটি দেখতে পান। এরপর বিষয়টি দ্রুত বন বিভাগ ও সিপিজি সদস্যদের জানান।

 

খবর পেয়ে বন বিভাগের সদস্য ও সিপিজির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে অজগরটিকে নিরাপদে উদ্ধার করেন। পরে সেটিকে সুন্দরবনের কলাগাছিয়া এলাকার কাছাকাছি বনের ভেতরে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়।

 

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নীলডুমুর এলাকার একটি মুরগির ঘর থেকে বড় আকৃতির একটি অজগর উদ্ধার করা হয়েছে। অজগরটির দৈর্ঘ্য আনুমানিক ৮ থেকে ১০ ফুট এবং ওজন প্রায় ২৫ থেকে ৩০ কেজি। উদ্ধার শেষে এটিকে সুন্দরবনের কলাগাছিয়া এলাকার কাছাকাছি নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।

 

বন বিভাগের কর্মকর্তারা জানান, সুন্দরবন সংলগ্ন এলাকায় মাঝেমধ্যেই অজগরসহ বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে। খাদ্যের সন্ধান কিংবা প্রাকৃতিক পরিবেশের পরিবর্তনের কারণে এসব প্রাণী কখনো কখনো লোকালয়ের কাছাকাছি চলে আসতে পারে।

 

এ ধরনের বন্যপ্রাণী লোকালয়ে দেখা গেলে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে বন বিভাগ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com