• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮
সর্বশেষ :
নারায়ণগঞ্জে সাংবাদিক ও কবি কাজী আনিসুল হক হীরার জন্মদিন উদযাপন দেবহাটায় ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা স্মারক বিতরণ সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দুপাশে বেহাল দশা জনদুর্ভোগ কমাতে জামায়াত যুব বিভাগের স্বেচ্ছাশ্রম ও সংস্কার শ্যামনগরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম জন্মাষ্টমী উদযাপন ৪ সেপ্টেম্বর কবি ও সাংবাদিক কাজী আনিসুল হকের জন্মদিন শ্যামনগরে হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম, ঘরবাড়ি থেকে বিদ্যালয় এমনকি কবরস্থানও পানির নিচে বৃষ্টি হলেই খানাখন্দে পানি, কুলিয়া-গাজীরহাট সড়কে চরম দুর্ভোগ না.গঞ্জ সদরে সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের মতবিনিময় সভা আশাশুনিতে জেলা পরিষদের পুকুর দখলমুক্ত করেছে হাবিবুল ইসলাম হাবিব শ্যামনগরে মুরগির ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

দেবহাটায় ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা স্মারক বিতরণ

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_131072

সাতক্ষীরার দেবহাটায় ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী এবং এমএম মেডিকেল সেন্টারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা স্মারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার ঈদগাহ বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত স্বেচ্ছাসেবী সংগঠন ও অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ইমরানুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মঈনউদ্দীন ময়না, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর কে বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, সমাজসেবক আনারুল ইসলাম, দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, মুফতি মুশাররফ হুসাইন, সহকারী অধ্যাপক ফিরোজ শাহ আলম, সাবেক শিক্ষক আলহাজ্ব এরশাদ আলী মাস্টার, ডাঃ মোঃ রবিউল ইসলাম, ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদেরসহ অনেকে।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অলিউল ইসলাম ও ফারিহা তৃষা।
এসময় দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ৬২টি স্বেচ্ছাসেবী সংগঠনকে তাদের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত অতিথিদেরও সম্মাননা স্মারক দেওয়া হয়।

 

আলোচনা সভায় বক্তারা মানবিক ও সামাজিক কাজে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

 

দিনব্যাপী আয়োজনের শেষপর্বে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com