নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ) কার্যালয়ে সাংবাদিক ও কবি কাজী আনিসুল হক হীরার জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কেটে জন্মোৎসব পালন করেন সংগঠনের সাংবাদিক, লেখক ও কবিবৃন্দ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের চাষাড়াস্থ আবেদীন ভিলার ২য় তলায় নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির কার্যালয়ে এ জন্মদিনের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি মো শফিকুল ইসলাম আরজু, সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, এইচ. এম. সেকেন্দার আলী, মো আসলাম মিয়া, মো. শাহ্ আলম, সাজ্জাদ আহম্মেদ খোকন, আবুল কালাম সরদার, ওয়ারদে রহমান, সুজন, মো. মোক্তার হোসেন ও মো. তারেক হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
কবি লেখক ও সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন কবি আল আশরাফ বিন্ধু, কবি কামাল সিদ্দিকী, কবি ও সম্পাদক রমজান বিন মোজাম্মেল, সাংবাদিক মো. জসিম, কবি ডা. গাজী খায়রুজ্জামান, আবৃত্তিশিল্পী ও কবি মিথুন খান, কবি জহিরুল ইসলাম মিন্টু, কবি আবুল কালাম আজাদ, কবি অ্যাডভোকেট মনি গাঙ্গুলী প্রমুখ।
উপস্থিত সাংবাদিক, কবি ও লেখকরা নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সিনিয়র সহ-সভাপতি কাজী আনিসুল হক হীরার জন্মদিনে শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাহিত্য-সাংবাদিকতা জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
পরে কেক কাটার মধ্য দিয়ে জন্মোৎসবের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে সাংবাদিকতা ও সাহিত্যচর্চার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সকলে।
https://www.kaabait.com