মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে অবস্থিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মহম্মদপুর বরকতিয়া এস.এ.আর দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩ ঘটিকায় মহম্মদপুর বরকতিয়া এস এ আর দাখিল মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ হাসানুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিদ্যোৎসাহী সদস্য মো. খাইরাল ইসলাম, সহকারী সুপার মোঃ মোশারেফ হোসেন ও অভিভাবক সদস্যসহ বিজ্ঞ শিক্ষক মন্ডলি।
সুপার মোঃ ওহিদুজ্জামানের পরিচালনায় মাদ্রাসা অবকাঠামো ও লেখাপড়ার মান উন্নয়নে নানা ধরণের দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সুযোগ্য সভাপতি মোঃ হাসানুজ্জামান সুমন।
https://www.kaabait.com