• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪
সর্বশেষ :
পাটকেলঘাটায় বিদ্যালয়ের জমি দখলকে কেন্দ্র করে গ্রাম ডাক্তারকে পিটিয়ে আহত করার অভিযোগ পাইকগাছায় ভোরবেলার চারার হাট জমে উঠেছে অপরাধমুক্ত দেবহাটা গড়তে পুলিশের পাশে জনগণকেও দাঁড়াতে হবে দেবহাটায় দুটি বিদ্যালয়কে গ্রীন স্কুল ঘোষণা সাতক্ষীরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৪ মহম্মদপুর বরকতিয়া এস এ আর দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাধারণ সভা সুন্দরবনে নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ সাতক্ষীরায় দই-মিষ্টির কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

পাটকেলঘাটায় বিদ্যালয়ের জমি দখলকে কেন্দ্র করে গ্রাম ডাক্তারকে পিটিয়ে আহত করার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি / ৫৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরার পাটকেলঘাটায় বিদ্যালয়ের জমি দখলকে কেন্দ্র করে গ্রাম ডাক্তার আব্দুর রশিদকে (আঃ রশিদ) পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। হামলায় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

আহত আব্দুর রশিদ মৃত রইচ উদ্দীনের ছেলে। তিনি আমতলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতার পুত্র বলে জানা গেছে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, আমতলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শতক জমি জোরপূর্বক দখলের চেষ্টা ও দখলকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এরই জের ধরে শুক্রবার বিকেল ৫টার দিকে আমতলাডাঙ্গা বাজারে নিজের ডাক্তারি চেম্বারে অবস্থানকালে আব্দুর রশিদের ওপর হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা হাতুড়ি দিয়ে তাঁর মাথায় আঘাত করে বলে অভিযোগ করা হয়েছে।

 

হামলায় অভিযুক্তরা হলেন ডালবু, পিতা ছাবেদ আলী; মনিরুল; সাইফুল; কামরুল এবং আমিনুর উণয়, পিতা মৃত করিম।

 

হামলার পর আহত আব্দুর রশিদকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

আহত ব্যক্তির পরিবারের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জেরে তাদের ওপর পুনরায় হামলার আশঙ্কা রয়েছে। এতে পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

 

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com