• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৭
সর্বশেষ :
মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে তালায় সংবাদ সম্মেলন, পরে এলাকাবাসীর সমাবেশ উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের শুভেচ্ছা ও মতবিনিময় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরার সাংবাদিকদের বাতিঘর এড. আবুল কালাম আজাদের ৬০তম জন্মদিন সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন ধানদিয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আসাদ ইছামতীর পাড়ে সবুজের মায়াজাল, শীতের ছুটিতে পর্যটকদের হাতছানি দিচ্ছে রূপসী দেবহাটা দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ রাষ্ট্রীয় বিমান চেয়েছেন শেখ হাসিনা, নির্ধারণ করেছেন ফেরার দিনক্ষণ সুন্দরবনে ইঞ্জিন বিকল, নদীতে ভাসতে থাকা ২৯ পুণ্যার্থীসহ ট্রলার উদ্ধার

দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষা

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ২২৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
Oplus_131072

🖼️ ফটো কার্ড তৈরি করুন

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও ডেঙ্গু বিষয়ে সঠিক ধারণা দেওয়ার লক্ষ্যে সাতক্ষীরার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

 

রুটিন কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগী ও তাঁদের স্বজনদের মাঝে ডেঙ্গু বিষয়ক স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হয়।

 

এ সময় ডেঙ্গুর কারণ, লক্ষণ, প্রতিরোধের উপায় এবং আক্রান্ত হলে করণীয় বিষয়ে রোগী ও স্বজনদের সচেতন করা হয়। বিশেষ করে এডিস মশার বংশবিস্তার রোধে বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার করা, পানি জমতে পারে এমন পাত্র নিয়মিত পরিষ্কার রাখা এবং মশার কামড় থেকে সুরক্ষিত থাকার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

 

স্বাস্থ্য শিক্ষা কার্যক্রমে ডেঙ্গুর প্রাথমিক লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে রোগী ও স্বজনদের পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পারিবারিক ও সামাজিকভাবে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এ স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।

 

স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব বলে তাঁরা মনে করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com