• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৭
সর্বশেষ :
সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন ধানদিয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আসাদ ইছামতীর পাড়ে সবুজের মায়াজাল, শীতের ছুটিতে পর্যটকদের হাতছানি দিচ্ছে রূপসী দেবহাটা দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ রাষ্ট্রীয় বিমান চেয়েছেন শেখ হাসিনা, নির্ধারণ করেছেন ফেরার দিনক্ষণ সুন্দরবনে ইঞ্জিন বিকল, নদীতে ভাসতে থাকা ২৯ পুণ্যার্থীসহ ট্রলার উদ্ধার না.গঞ্জ সদরে প্রাথমিক শিক্ষায় নতুন সংযোজন ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার ঢাকাসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

শ্যামনগরে ভাইরাস আক্রান্ত ডাল কাটতে গিয়ে যুবকের মৃত্যু

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ১০৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

সাতক্ষীরার শ্যামনগরে ফুলগাছের ভাইরাস আক্রান্ত ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে শাহিনুজ্জামান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শাহিনুজ্জামান উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১২ অক্টোবর) সকাল ৭টার দিকে ফুলগাছের ভাইরাস আক্রান্ত ডাল কাটতে গাছে ওঠেন শাহিনুজ্জামান। এ সময় অসাবধানতাবশত গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।

 

পরে তাকে চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।

 

এ ঘটনায় নিহতের পরিবার, স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com