• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৭
সর্বশেষ :
অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ শ্যামনগর এক ডজন মামলার আসামি হাসান গ্রেফতার দেবহাটার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আশরাফুল আলম শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পাটকেলঘাটা প্রেসক্লাবে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ৩৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে দা দিয়ে কুপিয়ে বাদঘাটা গ্রামের মধুসূদনের স্ত্রী সুধা রানী মন্ডল (৫৫) নামে এক নারীকে হত্যা করেছে ।এ ঘটনায় ঘাতকের নিজ মা কমলা রানী মন্ডল (৫০) ও চাচাতো ভাই সমীর কুমার মন্ডল (২৮) আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে শ্যামনগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।

 

অভিযুক্ত রমেশ মন্ডলকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। প্রাথমিকভাবে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে রমেশ দা দিয়ে তাঁর মা, চাচি ও চাচাতো ভাইকে আঘাত করেন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক সুধা রানীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সমীরকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

কমলা রানী শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল ইসলাম পাটোয়ারী বলেন,অভিযুক্ত রমেশ মন্ডলকে আটক করা হয়েছে এবং তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com