• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৬
সর্বশেষ :
অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ শ্যামনগর এক ডজন মামলার আসামি হাসান গ্রেফতার দেবহাটার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আশরাফুল আলম শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পাটকেলঘাটা প্রেসক্লাবে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩

আব্দুল মোমিন / ৩৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সুন্দরবনের নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে প্রবেশ করে কাঁকড়া শিকারের অপরাধে তিন শিকারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে বন বিভাগের ‘স্মার্ট টহল দল’। বুধবার (১৪ অক্টোবর) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাঠি অভয়ারণ্য এলাকার ‘মাইটের গোড়ার খাল’ থেকে তাঁদের আটক করা হয়।

 

আটককৃত ব্যক্তিরা হলেন—শ্যামনগর উপজেলার চকবারা গ্রামের শফিকুল গাজীর ছেলে আব্দুর রহিম গাজী (৪২), বুড়িগোয়ালিনী গ্রামের সাত্তার তরফদারের ছেলে মোহাম্মদ আব্দুল গনি (৪৯) এবং নীলডুমুর গ্রামের মৃত আকসাদ পারের ছেলে মোঃ রাসেল ইসলাম (২২)।

 

বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা রেঞ্জের ‘স্মার্ট পেট্রোল টিম-১’-এর টিম লিডার সজল মজুমদারের নেতৃত্বে বনরক্ষীদের একটি দল পুষ্পকাঠি অভয়ারণ্য কেন্দ্রের অধীন মাইটের গোড়ার খাল এলাকায় অভিযান চালায়। এ সময় সরকার ঘোষিত নিষিদ্ধ অভয়ারণ্যে অবৈধভাবে প্রবেশ করে কাঁকড়া আহরণকালে তাঁদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ব্যবহৃত ১টি ডিঙ্গি নৌকা, ৫০টি কাঁকড়া ধরার আটন (ফাঁদ), ১টি পানির ড্রাম, ২টি দার, ৩টি বৈঠা, ১টি দা এবং আনুমানিক ৬০ কেজি তাজা কাঁকড়া জব্দ করেন বনকর্মীরা।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) এরফান উদ্দীন জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় স্মার্ট পেট্রোলিং টিম সার্বক্ষণিক তৎপর রয়েছে। বিশেষ করে অভয়ারণ্য এলাকায় প্রবেশ ও সম্পদ আহরণে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখা হচ্ছে। বন আইন অমান্য করায় তাঁদের গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত তাজা কাঁকড়াগুলো সুন্দরবনের নদীতে পুনরায় অবমুক্ত করা হয়েছে।

 

তিনি আরও বলেন, “বন ও বন্যপ্রাণী সুরক্ষায় নজরদারি বাড়ানোয় সুন্দরবনে অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই কমে এসেছে। অবৈধ শিকারিদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।” আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় বন আইনে একটি পিওআর (Prosecution Offence Report) মামলা দায়েরের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com