• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২৬
সর্বশেষ :
সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার: ৮ জেলে গ্রেপ্তার, ২টি নৌকা ও মাছ জব্দ বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ সখিপুর ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে রূপান্তরের অঙ্গীকার শেখ আবু হাসান সাঈদের শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা তালায় কলেজছাত্রীকে নিয়ে আ*ত্ম*গোপনের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডেঙ্গু বিষয়ক প্রচারণা বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ

সখিপুর ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে রূপান্তরের অঙ্গীকার শেখ আবু হাসান সাঈদের

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
Oplus_131072

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটা উপজেলার ৩নং সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আবু হাসান সাঈদ একটি সুন্দর, স্বনির্ভর ও আধুনিক ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

 

তিনি বলেন, চাঁদাবাজি, দুর্নীতি, দখলবাজি, ভূমিদস্যুতা, মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতনমুক্ত একটি সুন্দর সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সততা, দক্ষতা, যোগ্যতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিয়ে সখিপুর ইউনিয়নকে উন্নয়ন ও সম্ভাবনার একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে তিনি কাজ করতে চান।

 

চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আবু হাসান সাঈদ বলেন, “স্বপ্ন, সম্ভাবনা ও পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমি সুখে-দুঃখে সখিপুর ইউনিয়নবাসীর পাশে থাকতে চাই। মানুষের কল্যাণে কাজ করা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই আমার লক্ষ্য।”

 

তিনি আরও বলেন, একটি ইউনিয়নের উন্নয়ন শুধু অবকাঠামোগত উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, মাদক ও সন্ত্রাস প্রতিরোধসহ নাগরিকদের মৌলিক সেবা নিশ্চিত করার মাধ্যমে একটি জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি ইউনিয়নবাসীর সহযোগিতা প্রত্যাশা করেন।

 

শেখ আবু হাসান সাঈদ বলেন, ইউনিয়ন পরিষদের সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার পাশাপাশি সাধারণ মানুষের প্রত্যাশা ও সমস্যাকে গুরুত্ব দিয়ে কাজ করতে চান তিনি। দল-মত নির্বিশেষে সখিপুর ইউনিয়নের সব শ্রেণি-পেশার মানুষের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে শেখ আবু হাসান সাঈদ ইউনিয়নবাসীর কাছে দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com