• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:০১
সর্বশেষ :
দেবহাটায় ঢাকাস্থ দেবহাটা সমিতির ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা উদ্বোধন ইছামতীতে নেই সেই মিলনমেলা, শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমী সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট, তালা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ ধানদিয়া ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামানের গণসংযোগ,১৮ পূজামণ্ডপে অনুদান সাতক্ষীরার আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি নেতা আব্দুর রউফ দেহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ তালার খলিলনগরে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমানের

দেবহাটায় ঢাকাস্থ দেবহাটা সমিতির ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা উদ্বোধন

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
Oplus_131072

সারাদেশে ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার দেবহাটা উপজেলাব্যাপী সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতি।

 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির সভাপতি খায়রুল ইসলাম জীবন। পারুলিয়া ফেয়ার মিশনের পরিচালক ও সাংবাদিক আব্দুল কাদের মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মহিউদ্দিন সিদ্দিকী, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ঢাকাস্থ দেবহাটা সমিতির সদস্য ও বাংলা একাডেমির উপপরিচালক শাহেদ মমতাজ এবং সমিতির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনসহ অন্যরা।

 

প্রচারণার অংশ হিসেবে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন, লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়। পাশাপাশি ডেঙ্গু থেকে সুরক্ষার উপায়, রোগে আক্রান্ত হলে করণীয় এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয়। দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালিত হয়।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ারও আহ্বান জানান তাঁরা।

 

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির সভাপতি খায়রুল ইসলাম জীবন ও সাধারণ সম্পাদক তাহাজ্জাত হোসেন হিরু আশা প্রকাশ করেন, এ সচেতনতামূলক কার্যক্রম ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে এবং স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com