• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১৫
সর্বশেষ :
ঢাকাসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা

‎এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পাইকগাছা খুলনা প্রতিনিধি / ১৩২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

খুলনার পাইকগাছায় এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দক্ষিণাঞ্চলের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম সফলতার সঙ্গে গৌরবময় এক যুগ পেরুলো। এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৫ অক্টোবর রবিবার সকাল ১১টায় পাইকগাছার নতুন বাজারস্থ পত্রিকার কার্যালয়ে অনুষ্ঠিত হয় কেক কাটা ও ফুলেল শুভেচ্ছা মতবিনিময়।

 

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস ডব্লিউ নিউজ ২৪ ডটকমের সম্পাদক-প্রকাশক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ছড়াকার অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য কর্মকর্তা(অবঃ) লেখক ও কবি মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মাধুরী সাধু।

 

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব পাইকগাছার নির্বাহী সদস্য সাংবাদিক আহম্মদ আলী বাাঁচা,পাইকগাছা রিপোটার্স ইউনিটির যুগ্ন সম্পাদক কাজী সোহাগ, সাংবাদিক ফারুক হোসেন, লিনজা আক্তার মিথিলা, দিঘী, সাদিয়া, মিম, ব্যবসায়ী গণেশ দাশ,আলম গাজী প্রমুখ।

 

‎আলোচনা সভায় বক্তারা বলেন, এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম বিগত এক যুগ ধরে দক্ষিণাঞ্চলে নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। তারা সংবাদমাধ্যমটির আরও সাফল্য কামন করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com