• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০৩
সর্বশেষ :
ঢাকাসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা

তালায় ডেইরি ব্যবসায়ীকে ধারালো অ*স্ত্র দিয়ে কু*পিয়ে জ*খম, ২৭ হাজার টাকা ছি*নতা*ইয়ের অভিযোগ

তালা সাতক্ষীরা সংবাদদাতা / ৬৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

সাতক্ষীরার তালা বাজারের সাতক্ষীরা ভাগ্যকুল ঘোষ ডেইরির মালিক রবীন ঘোষ (৫৫)-কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে নগদ ২৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মহন্দী আকঞ্চিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহত রবীন ঘোষকে স্থানীয়রা উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়।

 

আহত রবীন ঘোষের ছেলে পার্থ ঘোষ জানান, অভিযুক্ত লিটন শেখ (২২) একই গ্রামের বাসিন্দা এবং তাঁর বাবার দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। সোমবার সন্ধ্যায় তাঁর বাবার সঙ্গে লিটনের সামান্য কথা-কাটাকাটি হয়। এর জের ধরে মঙ্গলবার রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে মহন্দী আকঞ্চিপাড়া এলাকায় তাঁর বাবার পথরোধ করেন লিটন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে মারধর করে তাঁর কাছে থাকা নগদ ২৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।

 

অভিযুক্ত লিটন শেখ একই গ্রামের সাজ্জাদ শেখের ছেলে।

 

এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, ঘটনাটি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com