• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০৮
সর্বশেষ :
সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন ধানদিয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আসাদ ইছামতীর পাড়ে সবুজের মায়াজাল, শীতের ছুটিতে পর্যটকদের হাতছানি দিচ্ছে রূপসী দেবহাটা দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ রাষ্ট্রীয় বিমান চেয়েছেন শেখ হাসিনা, নির্ধারণ করেছেন ফেরার দিনক্ষণ সুন্দরবনে ইঞ্জিন বিকল, নদীতে ভাসতে থাকা ২৯ পুণ্যার্থীসহ ট্রলার উদ্ধার না.গঞ্জ সদরে প্রাথমিক শিক্ষায় নতুন সংযোজন ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার ঢাকাসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হার্ট অ্যাটাকের রোগীকে স্ট্রেপ্টোকাইনেজ ইনজেকশন প্রদান

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ৭৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
Oplus_131072

🖼️ ফটো কার্ড তৈরি করুন

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি হার্ট অ্যাটাকে আক্রান্ত এক রোগীকে স্ট্রেপ্টোকাইনেজ ইনজেকশন প্রদান করে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টি এইচ ও) ডা. সাইফুল ইসলামের তত্ত্বাবধানে বুধবার সকালে এ চিকিৎসাসেবা দেওয়া হয়। বর্তমানে আক্রান্ত রোগী শারীরিকভাবে সুস্থ রয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, বিশ্বব্যাপী মৃত্যুর অন্যতম প্রধান কারণ হৃদ্‌রোগ। হার্ট অ্যাটাকের রোগীকে নির্দিষ্ট সময়ের মধ্যে হাসপাতালে আনা সম্ভব হলে চিকিৎসকের মূল্যায়ন অনুযায়ী স্ট্রেপ্টোকাইনেজ ইনজেকশন প্রয়োগের মাধ্যমে হৃৎপিণ্ডের রক্তনালিতে জমাট বাঁধা রক্ত গলিয়ে রক্ত চলাচল পুনরায় স্বাভাবিক করার চেষ্টা করা যায়। এ চিকিৎসা উপযুক্ত রোগীর ক্ষেত্রে মৃত্যুঝুঁকি ও হৃদ্‌যন্ত্রের জটিলতা কমাতে সহায়ক হতে পারে।

 

চলতি বছরে দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলামের পরিকল্পনা ও উদ্যোগে জরুরি হার্ট অ্যাটাকের রোগীদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্ট্রেপ্টোকাইনেজ ইনজেকশন সরবরাহের ব্যবস্থা করা হয়।

 

এর আগে গত ১২ অক্টোবরও একই হাসপাতালে জরুরি হার্ট অ্যাটাকের এক রোগীকে স্ট্রেপ্টোকাইনেজ ইনজেকশন প্রদান করা হয়। ওই রোগীকে চিকিৎসা দেন মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমুস সাকিব। সফল থ্রম্বোলাইসিস ও পরবর্তী চিকিৎসা শেষে তাঁকে সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম বলেন, সময়মতো সঠিক চিকিৎসা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে সংকটাপন্ন রোগীর জীবন রক্ষা করা এবং হৃদ্‌যন্ত্রের জটিলতার ঝুঁকি কমানো সম্ভব। উপজেলা পর্যায়েও জরুরি হৃদ্‌রোগের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

 

তিনি আরও বলেন, বুকের ব্যথাকে কোনোভাবেই অবহেলা করা উচিত নয়। হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা দিলে সময়ক্ষেপণ না করে দ্রুত হাসপাতালে আসতে হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com