• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:২০
সর্বশেষ :
দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক দেবহাটায় জাতীয় কন্যাশিশু দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত শ্যামনগরে ভাইরাস আক্রান্ত ডাল কাটতে গিয়ে যুবকের মৃত্যু নারায়ণগঞ্জে জাতীয় কণ্যাশিশু দিবস পালিত তালায় সার ডিলার নিয়োগে বঞ্চনার শিকার ছাত্রদল নেতা জুয়েল: নেপথ্যে বারবার অবমূল্যায়নের ইতিহাস একজন কিংবদন্তি ও এক অনন্য ভালোবাসার নাম লিওনেল মেসি : সুমন চৌধুরী পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করছে শেখ বশির আহমেদ-বিজলী আহম্মদ ফাউন্ডেশন

সাতক্ষীরা প্রতিনিধি / ৪৬২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ

তীব্র তাপপ্রবাহে পুড়ছে সারাদেশ। বৈশাখের খরতাপে হাঁসফাঁস করছে প্রাণীকুল। টানা এক সপ্তাহ ধরে প্রতিদিনই ঊর্ধ্বমুখী হচ্ছে তাপমাত্রার পারদ। এমন পরিস্থিতিতে জীবিকা নির্বাহে ব্যস্ত শ্রমজীবী দিনমজুর, রিকশাচালকরা তীব্র গরমে জনজীবন বিপন্নপ্রায়। তাদের কষ্ট কমাতে ও মুখে হাসি ফোটাতে   এক বোতল করে ঠাণ্ডা পানি বিতরণ করেছেন শেখ বশির আহমেদ-বিজলী আহম্মদ ফাউন্ডেশন।
(৩০ এপ্রিল) মঙ্গবার দুপুরে সাতক্ষীরা শেখ বশির আহমেদ-বিজলী আহম্মদ ফাউন্ডেশন শহরের পাকাপোল ব্রিজের উপরে ২৫০০  বোতল পানি বিতরণ করা হয়।  তীব্র দাবদাহের মধ্যে শেখ বশির আহমেদ-বিজলী আহম্মদ ফাউন্ডেশনের পক্ষ থেকে পানি পেয়ে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাধারণ মানুষ বলেন, এই তীব্র গরমের মধ্যে পানি বিতরণ অত্যন্ত প্রশংসনীয় একটি কাজ। এই কাজ চলমান থাক‌লে আরও ভা‌লো হ‌বে।
শেখ বশির আহমেদ-বিজলী আহম্মদ ফাউন্ডেশন পক্ষ থেকে বলা হয়, বিনামূল্যে সাধারণ মানুষের মধ্যে পানি  বিতরণ করছি। ক্ষুদ্র সামর্থ্যের ভিতর থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রচণ্ড তাপদাহে মানুষ যাতে পানি পান করে সেজন্য আমরা মানুষকে উদ্বুদ্ধ করছি।গরীবের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ ভালো কাজ।ভ্যান-রিক্সা চালক   চালককে খাবার পানি দেয়ায় উপকার হচ্ছে। শেখ বশির আহমেদ-বিজলী আহম্মদ ফাউন্ডেশনের মতো সমাজের আরও সামর্থ্যবান ব্যক্তিরা গরীবের পাশে দাড়ালে ভালো হতো। যতদিন পর্যন্ত তাপদাহ থাকবে ততদিন পর্যন্ত আমাদের পক্ষ থেকে পানি বিতরণ চলমান থাকবে।
প্রসঙ্গত, শুধু শুধু সাতক্ষীরা নয়; বৃষ্টির জন্য দেশজুড়েই চলছে হাহাকার। প্রায় দুই সপ্তাহ ধরে চলমান তাপদাহে দেশের মধ্যে যেন মরুর গরম নেমেছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com