• শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:১১
সর্বশেষ :
শ্যামনগরে প্রতিবন্ধী মেয়েকে ভ*য়ভী*তি দেখিয়ে বক্তব্য রেকর্ড, ফেসবুকে প্রচার—থানায় অভিযোগ দেবহাটায় প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গনহ*ত্যা দিবসের আলোচনা সভা সভা তালায় গৃহবধূর লা*শ উদ্ধার, হ*ত্যা না আ*ত্ম*হ*ত্যা দ্বিধায় পরিবার ডুমুরিয়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা শ্যামনগরে তেল সংকটে সংগ্রহের লাইন দীর্ঘ দেড় কিলোমিটার আশাশুনির বড়দলে গৃহবধূকে র*ক্তা*ক্ত জ*খ*ম, হাসপাতালে ভর্তি দেবহাটায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নুর কাশেমের জানাযা সম্পন্ন শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যা*ত ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ

বিএনপি’র মাথা-মুণ্ডু নাই, শুধু অনলাইনে নির্দেশ দেয় : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক / ৩৯৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
বিএনপির মাথা-মুণ্ডু নাই, শুধু অনলাইনে নির্দেশ দেয় : প্রধানমন্ত্রী

বিএনপির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি এমন একটা দল, যার কোনো মাথামুণ্ডু নাই। সারাক্ষণ শুধু অনলাইনে নির্দেশ দেয়। যাকে খুশি তাকে বহিষ্কার করে। যাদের জন্ম ভোট চোরের মধ্যে দিয়ে, তারা কীভাবে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনিবাহী সংসদের সভায় তিনি এসব কথা বলেন।

 

সরকারপ্রধান বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে। ইতোমধ্যে পদ্মা সেতুতে দেড় হাজার কোটি টাকার বেশি টোল উঠেছে। বাংলাদেশ যে পারে এটাই তার প্রমাণ। দেশে যারা রাজনৈতিক দেউলিয়া ও কিছু বুদ্ধিজীবী অনবরত গিবত গাচ্ছে। অতিবাম আর অতিডান মিলে কাজ করছে, তাদের মূল লক্ষ্য সরকার উৎখাত।

 

শেখ হাসিনা আরও বলেন, ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদকারী মানুষের ওপর যারা অত্যাচার চালিয়েছে, তারাই আবার বাংলাদেশের বিষয়ে মানবাধিকার প্রতিবেদন লিখে। যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি হত্যার বিচার চায় বাংলাদেশ। মানবাধিকার বিষয়ে যুক্তরাষ্ট্রের নিজের চেহারা আয়নায় দেখা উচিত।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com