• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:০২
সর্বশেষ :
ভারত থেকে ফেরার পথে ভোমরা সীমান্তে গ্রেপ্তার কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মানিক সাতক্ষীরায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২ তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ টুঙ্গিপাড়ায় বিএনপির পদ ছাড়লেন বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’ শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক গোপালগঞ্জে একজনকে পি*টিয়ে হ*ত্যা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব না.গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শ্যামনগরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ তালায় বাল্যবিয়ের দায়ে বর ও কনের পিতাকে জেল-জরিমানা

নারায়ণগঞ্জে জেরিয়াট্রিক হেলথ এন্ড প্যালিয়াটিভ কেয়ার বিষয়ক সভা

জাহাঙ্গীর হোসেন / ৫৭৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
জেরিয়াট্রিক হেলথ এন্ড প্যালিয়াটিভ কেয়ার বিষয়ক সভা

🖼️ ফটো কার্ড তৈরি করুন

লাইফস্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ও সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং প্লে ডক্টর’ কারিগরি সহায়তা নারায়ণগঞ্জে জেরিয়াট্রিক হেলথ এন্ড প্যালিয়াটিভ কেয়ার বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৪ মে) সকাল ৯টায় জেলা সিভিল সার্জন কার্যালয় চত্বরে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন আয়াত এডুকেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর সুমিত বনিক। বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাসিরুল হক তমাল ও ডা. পলি।

 

সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আসিফ মাহমুদ’র সঞ্চালনায় অনুষ্ঠানে জেলার বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. শাকির হোসেন, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমান, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক স্বপন দেবনাথ ও জেলা স্যানেটারী ইন্সপেক্টর লিয়াকত আলী ভূঁইয়া প্রমূখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com