• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৬
সর্বশেষ :
সুন্দরবনে কাকড়া স্বীকার করে আসার সময় বনদস্যুদের গু*লিতে আহত জেলে সাতক্ষীরা সদর থানায় পুলিশ সুপারের পরিদর্শন, গার্ড অব অনার ও দিকনির্দেশনা প্রদান ঢাকার পল্লবী থেকে কু*খ্যা*ত স*ন্ত্রা*সী বাহার আলী গ্রেফতার প্রখর রোদ উপেক্ষা করে মাঠে দাঁড়িয়ে ডিজেল বিতরণ করলেন কৃষি কর্মকর্তা ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে ফিলিং স্টেশনে তদারকি, নন্দীগ্রামে যুবক গ্রেপ্তার শিমুলবাড়ীয়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় দুইজনকে কু*পি*য়ে জ*খ*ম দেবহাটায় Basic Learner Exploration Exam 2026 অনুষ্ঠিত রাতভর পি*টি*য়ে সকালে উপড়ে ফে*লা হলো দুই চোখ না.গঞ্জে সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ না.গঞ্জ সদর মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে সচেতনতামূলক সভা

চেয়ারম্যান- এ্যাড. মান্নান, ভাইস চেয়ারম্যান ঈদুল ও পলি

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ১৪৩৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২২ মে, ২০২৪

মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনে অনেক ভোটের ব্যবধানে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী এ্যাড. আব্দুল মান্নান এবং ভাইস চেয়ারম্যান মোঃ ঈদুল শেখ (চশমা) ও হাঁস প্রতিক নিয়ে শামীমা হাসান পলি মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

 

মঙ্গলবার (২১ মে) রাতে উপজেলা পরিষদের ফলাফল কক্ষ থেকে এ ফল ঘোষনা করা হয়। এ সময় জানা যায়, দিনব্যাপি উপজেলার ৮টি ইউনিয়নে ৬৪টি ভোট কেন্দ্রের ৪৬৫টি বুথে এই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

বিজয়ী আনাসর প্রতিকের প্রার্থী এ্যাড. আব্দুল মান্নানের প্রাপ্ত ভোট সংখ্যা ৪৩ হাজার ৯৭৭টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ কবিরুজ্জান শালিক প্রতিক নিয়ে পেয়েছেন ৩৩ হাজার ৯৬২ ভোট।

অপর দিকে ভাইস চেয়ারম্যান পদে মো. ঈদুল শেখ ৪৮ হাজার ৩১৫ এবং শামীমা হাসান পলি ৩৮ হাজার ৫৭১টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ঈদুল শেখের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিশিষ্ট ব্যবসায়ী মো: সুজন শিকদার তালা প্রতিকে পেয়েছেন ২২ হাজার ১ ভোট এবং শামীমা হাসান পলির নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বপ্না রানী বিশ্বাস কলস প্রতিকে পেয়েছেন ১৭ হাজার ৪৯৫টি ভোট।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com