• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:১৩
সর্বশেষ :
খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গু*লি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি জলবায়ু পরিবর্তন ও বজ্রপাত মোকাবেলায় দেবহাটায় তাল-খেজুরের বনায়ন শুরু উপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচির ঘোষণা তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত সমবায়ভিত্তিক মডেল গ্রাম প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে: সমবায় অধিদপ্তরের মহাপরিচালক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত সুন্দরবনে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ ডা*কাতের আত্মসমর্পণ, বিপুল অ*স্ত্র-গোলাবারুদ জমা দাম্পত্য কলহে প্রকাশ পেল হ*ত্যার রহস্য, খুলনায় উঠান খুঁড়ে উদ্ধার ইজিবাইক চালকের কঙ্কাল ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসন ও দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি আলোচনা সভা ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

জরুরী ভিত্তিতে সকল ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামত করা হবে: পানি সম্পদ সচিব নাজমুল আহসান 

ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা প্রতিনিধি  / ৩৬৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩১ মে, ২০২৪
পানি সম্পদ সচিব নাজমুল আহসান 

পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শে দুর্যোগ এলাকার সকল বেড়িবাঁধ টেকসই করা হবে। বিশেষ প্রকল্পের মাধ্যমে পর্যায়ক্রমে এসব কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন  দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে দায়িত্বশীলতার সাথে সার্বক্ষণিক কাজ করছে পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা। ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় এবার মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের আগাম সতর্ক করা হয় এবং কর্ম এলাকায় অবস্থান করার জন্য সকলকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। নির্দেশনা অনুযায়ী সংকেত পাওয়ার পর থেকেই দুর্যোগ এলাকায় অবস্থান করে বাঁধ মেরামত সহ মানুষের দুর্ভোগ কমাতে সার্বক্ষণিক কাজ করছে মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা।
সচিব নাজমুল আহসান বলেন বর্ষা মৌসুমের আগেই সকল ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ জরুরি  মেরামত এবং মজবুত করা হবে। সে লক্ষ্যেই কাজ করছে পানি সম্পদ মন্ত্রণালয়। তিনি শুক্রবার সকালে ঘূর্ণিঝড় রেমাল এর আঘাতে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন।
এসময় এলাকাবাসীর পক্ষ থেকে সচিব এর নিকট ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের চীফ ইঞ্জিনিয়ার বিদ্যুৎ সাহা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবিবুর রহমান, নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, ওসি ওবাইদুর রহমান, দেলুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী সুজয় কর্মকার ও নয়ন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com