• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৫
সর্বশেষ :
শ্যামনগরে নক্ষত্রের অভিবাদন ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনা ফিংড়ীর বেনীয়াখালীতে পৈতৃক জমি জবর দখলসহ গাছ কর্তনের অভিযোগ বিএফআরআই এর ডিজির লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন দেবহাটায় ১৬৯ বোতল উইনকেরেক্সসহ আটক ১ এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে চিরকুট লিখে শিক্ষার্থীর আ/ত্ম/হ/ত্যা শ্যামনগরে ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ করল কোস্ট গার্ড দেবহাটায় পরোয়ানাভুক্ত ৪ ও নিয়মিত মামলায় ১ আসামি গ্রেপ্তার দেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শন দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ব্যক্তিগত আক্রোশবশত ইউএনওকে জড়িয়ে মিথ্যাচারের ঘটনায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা

ডুমুরিয়ায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি  / ৭৫৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২ জুন, ২০২৪
ডুমুরিয়ায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

🖼️ ফটো কার্ড তৈরি করুন

ডুমুরিয়ায় তিন দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয় রবিবার সকালে। সকাল ১০ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা স্বাধীনতা চত্বওে এ মেলার উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

উপজেলা নির্বাহি অফিসার মোঃ আল আমিন এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ। বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ জাহাঙ্গীর হোসেন উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী, প্রকল্প উপস্থাপন করেন কৃষিবিদ শেখ ফজলুল হক মনি প্রকল্প পরিচালক ক্লাইমেন্ট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবাযু পরিবর্তন অভিযোজন প্রকল্প।

 

স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদার, প্রেসক্লাবের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা তুষার কুমার বিশ্বাস, কৃষক নিউটন মন্ডল, প্রমুখ। এর আগে এ বর্ন্যাঢ্য শোভাযাত্রা বের হয় এবং বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। স্মার্ট কৃষি প্রযুুক্তি মেলায় ১২ টি স্টলে বিভিন্ন ধরনের প্রযুক্তি প্রর্দশন করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com