• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৯
সর্বশেষ :
খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫

সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের জন্ম দিন উপলক্ষে আলোচনা সভা

সাতক্ষীরা প্রতিনিধি / ৩৭৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
প্রকৃতি ও জীবন ক্লাবের জন্ম দিন উপলক্ষে আলোচনা সভা

‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’ স্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাবের জন্ম দিন উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে। বুধবার বিকালে ৫ টায় সাতক্ষীরা জেলা শাখারা উদ্যোগে এ আলোচনা সভা করা হয়। ম্যানগ্রোভ সভাঘরে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বাবু।

 

প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার সভাপতি এড. মুনির উদ্দীনের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার উপদেষ্ঠা সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার উপদেষ্ঠা সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. দিলারা বেগম, নাগরিক কমিটির আহবায়ক আজাদ হোসেন বেলাল, সনাক সভাপতি হেনরী সরদার, বিশিষ্ঠ চিকিৎসক ডা. সুশান্ত ঘোষ, অধ্যাপক পবীত্র মোহন দাস, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কহিনুর ইসলাম, শেখ সিদ্দিকুর রহমান, জোৎন্সা দত্ত, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ ও মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত প্রমুখ।

 

এ সময় বক্তারা বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবের কথা উল্লেখ করে বলেন, ক্লাইমেট চেঞ্জের কারনে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। ক্লাইমেট চেঞ্জ আমাদের কারনে নয়। কিন্তু বাংলাদেশসহ উপকূলীয় দেশগুলো এর শিকার। এজন্য সহনশীলতা গড়ে তুলতে হবে। প্রচুর গাছ লাগাতে হবে। এসময় বক্তারা প্রত্যেককে ব্যক্তিগতভাবে ১০টি করে গাছ লাগানোর আহবান জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com