• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৮
সর্বশেষ :
খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫

শ্যামনগরে শিশু ছাত্রীদের যৌ ন নিপিড়নের হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৩১৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ জুলাই, ২০২৪
ছাত্রীদের যৌন নিপিড়নের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার ১৭১ নং টেংরাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাসেম কর্তৃক চতুর্থ শ্রেণীর ছাত্রীদের যৌন নিপিড়নের হাত থেকে রক্ষা পেতে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  ৮ জুলাই সোমবার বেলা ৩টায় উপজেলা প্রেসক্লাব হল রুমে রমজানগর ইউনিয়নের টেংরাখালী গ্রামের মৃত শহর আলী গাজীর ছেলে মোঃ মুনছুর আলী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্য বলেন,১৭১ নং টেংরাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাসেম একজন দুঃচরিত্রবান,লম্পট ব্যক্তি। তিনি অত্র   বিদ্যালয়ের শিশুছাত্রীদের যৌন নিপিড়ন করে আসছে। বিষয়টি নিয়ে ইতি পূর্বে তার বিরুদ্ধে কয়েকবার অভিযোগ উঠলে মোটা অংকের অর্থের বিনিময়ে ধামাচাঁপা দিয়েছেন।
মুজিবর গাজীর কন্যা ৪র্থ শ্রেনী ও তার বড় ছেলে মিজানুর রহমানের কন্যা একই শ্রেনীতে অত্র বিদ্যালয়ে অধ্যায়নরত আছে।গত ৭ জুলাই রবিবার স্কুল চলাকালীন সময়ে প্রধান শিক্ষকের শ্রেনী কক্ষে  ঘটনাটি ঘাটে পরে তারা বাড়ীতে এসে বলে। একজন অভিভাবক বলেন আমার মেয়েকে ইতি পূর্বে বার বার যৌন নিপিড়ন করার চেষ্টা করলে তাকে অত্র বিদ্যালয় হতে বাহির করে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করি বর্তমানে জহিরনগর মাদ্রাসায় সপ্তম শ্রেণীতে পড়াশোনা করছে।তাহার এমন অপকর্মের কারনে অত্র শিক্ষা প্রতিষ্ঠান হতে ছাত্র/ছাত্রীর সংখ্যা কমে যাচেছ। তার বিরুদ্ধে বার বার এমন ধরনের অভিযোগ উঠলেও মোটা অঙ্কের টাকা ও ক্ষমতার দাপটে বার বার স্থানীয় ভাবে রক্ষা পেয়েছে।আপনাদের লিখনের মাধ্যমে উর্দ্ধতন  কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
অপার দিকে অভিযুক্ত ১৭১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেমের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি এই সমস্ত কাজের সাথে কোনভাবে জড়িত না। আমার মান-সম্মান নষ্ট করার জন্য এবং স্কুলের ভাবমূর্তি নষ্ট করতে মিথ্যা অভিযোগ দায়ের করেছে। আমি আগামী কাল মঙ্গলবার সকালে এই বিষয়ে স্কুলের ম্যানেজিং কমিটির সাথে মিটিং করার সিদ্ধান্ত নিয়েছি। যদি প্রমাণিত হয় তাহলে আইনগত যে সাজা হবে আমি সেটা মেনে নেব।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com