• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:১১
সর্বশেষ :
সাতক্ষীরায় ৩য় শ্রেনীর ছাত্রীর হত্যার ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন পিপিএম এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে আলোচিত ঘটনার বিষয়ে জামায়াতে ইসলামীর বিবৃতি দেবহাটায় শিশুশ্রমমুক্ত ইউনিয়ন গঠনে সমঝোতা স্মারক স্বাক্ষর শ্যামনগরে উপকূলীয় জনপদ নিয়ে মতবিনিময় সভায় ড. মনিরুজ্জামান দেশের সিনেমা হলগুলোতেও সরাসরি দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল শহীদ আসিফ হাসানের ২য় শাহাদাত বার্ষিকী পালিত অতিবৃষ্টিতে ডুমুরিয়াসহ খুলনা জেলায় মাছ চাষ ও কৃষিতে প্রায় ১১ কোটি টাকার ক্ষতি শ্যামনগরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরে জাহাজঘাটা ঐতিহাসিক শাহী মসজিদের জমি রক্ষায় মানববন্ধন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হ*ত্যাকারী আটক

কপোতাক্ষ নদীর পাড় থেকে যুবকের অর্ধ গ লিত লা শ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি / ৪৭৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

সাতক্ষীরার পাটকেলঘাটার  কুমিরা এলাকার  কপোতাক্ষ নদীর পাড় থেকে অজ্ঞাতনামা (৪২) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করে পাটকেলঘাটা থানা পুলিশ। তাৎক্ষনিকভাবে লাশের নাম পরিচয় মেলেনি বলে জানিয়েছে পুলিশ।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, বেলা ১২টার দিকে স্থানীয় কিছু লোক কুমিরা এলাকার কপোতাক্ষ নদীর পাড়ে  একটি অর্ধগলিত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। এরপর ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
ওসি আরো জানান, লাশের পাশ থেকে দু’টি কীটনাশকের বোতল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তবে এখন পর্যন্ত লাশের নাম পরিচয় মেলেনি। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com