• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৮
সর্বশেষ :
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি

দেশের সব থানা ও ট্রাফিকের দায়িত্বে আনসার

অনলাইন ডেস্ক / ৪৬৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
থানা ও ট্রাফিকের দায়িত্বে আনসার

ঢাকাসহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশন ও ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে। আজ মঙ্গলবার (৬ আগস্ট) বাহিনীটির সদর দফতরের মিডিয়া কর্মকর্তা ও সহকারী পরিচালত রুবেল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়াও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে আনসারকে।

 

সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবর ছড়িয়ে যাওয়া মাত্রই নিরাপত্তার সব দায়িত্ব ছেড়ে নিজেদের জীবন নিয়েই সংকটে পড়ে পুলিশ। বিকাল ৩টার পর থেকে শুরু হয় থানায় থানায় দুর্বৃত্তদের হামলা। জীবন বাঁচাতে থানায় অবস্থানরত পুলিশরা যখন অসহায়, তখন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের খোঁজ মেলেনি। বিকাল থেকে গভীর রাত পর্যন্ত পুলিশ সদর দফতর থেকে শুরু করে প্রায়ই প্রতিটি থানাই হামলা হয়েছে।

 

জানা গেছে, রাজধানীর ৫১টি থানার মধ্যে ৪টি বাদে সব থানাই কম-বেশি আক্রান্ত হয়েছে। হামলা ঠেকাতে ও নিজেরা জীবন বাঁচাতে থানায় অবস্থান করা পুলিশ সদস্যরা ছুড়েছেন নির্বিচারে গুলি। এতে হতাহতও বেড়েছে।

 

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, সোমবার (৫ আগস্ট) বিকাল থেকে একের পর এক ম্যাসেজ আসতে থাকে ডিএমপি সদর দফতরে। কিন্তু কোনও থানাতেই নিরাপত্তা দিতে পারেনি পুলিশ। অধিকাংশ পুলিশ কর্মকর্তার মোবাইল খোলা পাওয়া গেলেও কারও সাড়া মেলেনি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com