• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৫১
সর্বশেষ :
গাজী নজরুলের এমপি পদ যাচ্ছে না: চিফ হুইপ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের বহিষ্কার দাবি, শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার এমপিওভুক্ত শিক্ষক, ঋণখেলাপি ছাড়াও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা সাতক্ষীরায় ৩য় শ্রেনীর ছাত্রীর হত্যার ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন পিপিএম এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে আলোচিত ঘটনার বিষয়ে জামায়াতে ইসলামীর বিবৃতি দেবহাটায় শিশুশ্রমমুক্ত ইউনিয়ন গঠনে সমঝোতা স্মারক স্বাক্ষর শ্যামনগরে উপকূলীয় জনপদ নিয়ে মতবিনিময় সভায় ড. মনিরুজ্জামান দেশের সিনেমা হলগুলোতেও সরাসরি দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল শহীদ আসিফ হাসানের ২য় শাহাদাত বার্ষিকী পালিত

সম্প্রীতি ঘটে যাওয়া বিষয় নিয়ে শ্যামনগরে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৩১০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
শ্যামনগরে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়

দেশের বিভিন্ন স্থানে মন্দিরে ও হিন্দুদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটের বিষয় নিয়ে শ্যামনগরে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার ১৬ আগষ্ট সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে বাংলাদেশের পুজা উদযাপন পরিষদ সভাপতি বাবু রবীন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি’র স্বনির্ভর বিষয়ক সম্পাদক ড.মোঃ মনিরুজ্জামান (মনির)।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মোঃ সোলাইমান কবির। প্রেসক্লাবের সাবেক সভাপতি সামিউল আযম মনির,উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম(দুলু), সদস্য সচিব আনারুল ইসলাম (আঙ্গুর), উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ নুরুজ্জামান।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি। গত ৫ই আগস্ট সারাদেশের নেয় শ্যামনগর ও কালীগঞ্জ উপজেলার সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে হামলা অগ্নিসংযোগ হয়েছে সেগুলোর তথ্য সংগ্রহের জন্য আপনাদের কাছে সাহায্য চাচ্ছি। অবশেষে বিএনপির অ্যাক্টিভ চেয়ারম্যানের কাছে আপনাদের দাবি গুলি পৌঁছে দেব। যারা অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে তারা কোন দলের নয় তারা সন্ত্রাসী,তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

 

আরো বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সরকারি মহসিন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক পরিমল কৃষ্ণ মন্ডল,সাধারণ সম্পাদক এ্যাড কৃষ্ণপদ মন্ডল, সহ-সভাপতি ও শিক্ষক সমিতির সভাপতি দীনেশ চন্দ্র, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা আহ্বায়ক বিষ্ণুপদ মন্ডল,সদস্য সচিব কিরণ শংকর চক্রবর্তী, নকিপুর বালিকা বিদ্যালয়ের শিক্ষক সঞ্জীব দাস সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।বক্তরা বলেন,গত ৫ আগস্ট রাত থেকে সারা দেশে বিভিন্ন পাড়ায়-মহল্লায় হিন্দুদের বাসাবাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন তারা।আমাদের সনাতন ধর্মাবলম্বীদের ওপর যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা এ দেশের নাগরিক। এ দেশ থেকে আমরা অন্য দেশে যাব না। সকল ধর্ম-বর্ণ-নির্বিশেষে এই বাংলাদেশ সবার। স্বাধীন বাংলাদেশে সন্ত্রাসীদের কোনো স্থান নেই। সংখ্যালঘুদের ওপর কেন হামলা করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com