• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪৪
সর্বশেষ :
সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন ধানদিয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আসাদ ইছামতীর পাড়ে সবুজের মায়াজাল, শীতের ছুটিতে পর্যটকদের হাতছানি দিচ্ছে রূপসী দেবহাটা দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ রাষ্ট্রীয় বিমান চেয়েছেন শেখ হাসিনা, নির্ধারণ করেছেন ফেরার দিনক্ষণ সুন্দরবনে ইঞ্জিন বিকল, নদীতে ভাসতে থাকা ২৯ পুণ্যার্থীসহ ট্রলার উদ্ধার না.গঞ্জ সদরে প্রাথমিক শিক্ষায় নতুন সংযোজন ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার ঢাকাসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

শ্যামনগর বিএনপির নির্বাহী কমিটির সভা

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৪৬০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২১ আগস্ট, ২০২৪
শ্যামনগর বিএনপির নির্বাহী কমিটির সভা

🖼️ ফটো কার্ড তৈরি করুন
শ্যামনগরে বুধবার সকাল ১০ টায় উপজেলা  পরিষাদ মিলনায়তনে শ্যামনগর থানার বিএনপির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয় । সভার শুরুতে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল রিফাত ও শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাইজুর রহমান। আইন শৃঙ্খলার রক্ষায় সকলের সহযোগিতা কামনা করে বক্তব্যে রাখেন তারা।
পর পরই শ্যামনগর থানা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এম,সোলাইমান কবীরের সঞ্চালনায় বক্তব্যে রাখেন প্রভাষক আবুসাঈদ, সংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান  গোলাম আলমগীর সাবেক চেয়ারম্যান লিয়াকত হোসেন , চেয়ারম্যান আমজাদুল ইসলাম , সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী বাবু ।
বিএপি নেতা আশেক এলাহি মুন্না, জহুরুল হক আপপু, আজিজুর রহমান, আনোয়ারুল ইসলাম আঙ্গুর সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বক্তারা বলেন দীর্ঘ ১৭ বছর পর আজ একটি স্থানে বসতে পেরেছি ।
এখন দল গঠনের সময় এসেছে । আমরা এখন দল এবং দেশকে যাতে এগিয়ে নিতে পারি এবং বেগম খালেদা জিয়ার হাত শক্তিশালী  করে দেশের মানুষের  জন্য কাজ করতে পারি সে জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com