• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫
সর্বশেষ :
শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত আশাশুনিতে পটকা মাছ খেয়ে একই পরিবারের ৪ জন অসুস্থ, প্রাণ গেল গৃহকর্তার শ্যামনগরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অন্তর্ভুক্তি বৃদ্ধিতে সংলাপ অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা বিএনপিতে টুটুলকে ঘিরে তৃণমূলে তৎপরতা ফুটপাতের অচেতন ব্যক্তির প্রাণ বাঁচাতে পাটকেলঘাটা থানার ওসির দ্রুত পদক্ষেপ প্রশংসনীয় তালায় ৫০ শিক্ষার্থী পেলেন আব্দুল লতিফ সরদার শিক্ষা বৃত্তি ডুমুরিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সেবা পেতে গ্রাহকের ভোগান্তি, ফোনে ধমক দিলেন এজিএম সমাজে ন্যায় ও ইনসাফ কায়েমে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি আব্দুল খালেক না.গঞ্জ সদর উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন পুকুরে পোনামাছ অবমুক্ত পাটকেলঘাটায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে একজনের মৃত্যু

তালায় সাবেক এমপি হাবিবের মুক্তির দাবি ও কর্মী সমাবেশ

তালা প্রতিনিধি / ৫৬৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

সাতক্ষীরার তালায় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের মুক্তির দাবি ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তালা সদর ইউনিয়ন যুবদলের আয়োজনে শুক্রবার (২৩ আগস্ট) বিকালে তালা ডাকবাংলা চত্বরে ইউনিয়ন যুবদলের আহবায়ক আহম্মাদ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 

ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সরদার কামরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সাইদুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক স ম ইয়াছিন উল্লাহ।

 

বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক প্রাভাষক এহসান, উপজেলা ছাত্র দলের সভাপতি মোঃ হাফিজুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম, উপজেলা যুব দলের সদস্য হাফিজুর রহমান, যুবনেতা সৈয়দ আজম, মোঃ কালাম হোসেন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক লিটন হোসেন মিঠু, সরদার ইমরান হোসেন, সরদার শাহিনুর রহমান সহ ওয়ার্ড যুবদলের সভাপতি বৃন্দ।

 

পরে সাবেক এমপি হাবিবুল হাবিব এর মুক্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com