• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬
সর্বশেষ :
তালা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ফেসবুকে অভিযোগ, রোগী দেখাতে এক ঘণ্টা অপেক্ষার দাবি শ্যামনগরে নকশীকাঁথার আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত দেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান শ্যামনগরে বুড়িগোয়ালিনী দাতনাখালিতে গাছ থেকে পড়ে ১ ব্যবসায়ীর মৃত্যু দেবহাটার কৃতি শিক্ষার্থী মেহেদী হাসানের গবেষণাপত্র আন্তর্জাতিক সেমিনারে উপস্থাপনের জন্য মনোনীত পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধুলিহরে গভীর রাতে টর্নেডোয় মন্দিরসহ একাধিক বসতঘর লন্ডভন্ড আশাশুনির বড়দলে আকস্মিক টর্নেডোয় চারটি কাঁচা ঘর লন্ডভন্ড ডুমুরিয়ায় শিম চাষে বাম্পার ফলন: হাসি ফুটেছে কৃষকের মুখে

দেবহাটায় মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কমিটি গঠন বিষয়ক সভা

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৪১১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
দেবহাটায় পুষ্টি কমিটি গঠন বিষয়ক সভা

দেবহাটা সদর ইউনিয়নে মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম এর পুষ্টি কমিটি গঠন বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ সেপ্টেম্বর বুধবার সদর ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলা কৃষি অফিসের আয়োজনে পুষ্টি বিষয়ক মাল্টি স্টেকহোল্ডারদের সমন্বয়ে মতবিনিময় এ সভা অনুষ্ঠিত হয়।
সদর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মতিন বকুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মাহবুবুর রহমান বাবলু, জাহানারা বেগম, মাধবী মন্ডল, রেহানা পারভীন, চর শ্রীপুর জামে মসজিদের ইমাম মাওলানা মো. মহিউদ্দিন, মো. আব্দুল মুকুল, কৃষি অফিসের কর্মকর্তাগণ, ইউনিয়নের ইমামগণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মহিলা ও পুরুষ উপস্থিত ছিলেন।
বেসরকারি সংস্থা গেইন (Gain) এর পরিচালক নিহার কুমার প্রামাণিক অনুষ্ঠানে পুষ্টি বিষয়ক বিভিন্ন আলোচনা করেন। পুষ্টির অভাবে মায়েদের যেসকল অসুবিধা হয়, সন্তানের কি কি অসুবিধা হতে পারে, সন্তানরা যাতে ভালো থাকে সে বিষয়ে বিষদ আলোচনা করেন।
অনুষ্ঠানে ৫০ জন বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় ২১ সদস্য বিশিষ্ট একটি পুষ্টি কমিটি গঠন করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com