• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৮
সর্বশেষ :
তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা দেবহাটায় ঢাকাস্থ দেবহাটা সমিতির ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা উদ্বোধন ইছামতীতে নেই সেই মিলনমেলা, শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমী সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট, তালা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ ধানদিয়া ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামানের গণসংযোগ,১৮ পূজামণ্ডপে অনুদান সাতক্ষীরার আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি নেতা আব্দুর রউফ দেহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

কালিগঞ্জের কৃষ্ণনগরে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে জশনে জুলুস উদযাপিত 

মোঃ আলাউদ্দীন, কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি / ৫৩৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
মিলাদুন্নবী

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসায় ২৫ তম পবিত্র জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠিত হয়।
বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নবী প্রেমিকের উপস্থিতির মাধ্যমে ১৬ই সেপ্টেম্বর রোজ: সোমবার সকাল ৯.০০ ঘটিকা থেকে ইসলাম প্রিয় বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ জশনে জুলুস র‍্যালির উদ্দেশ্য রামনগর জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসার মাঠে সমবেত হতে থাকে। সকাল ১০.৩০ ঘটিকার সময় মাদ্রাসা থেকে র‍্যালির মাধ্যমে ধর্মীয় হামদ, নাত, স্লোগান ফেস্টুন সহযোগে ইউনিয়নটির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মাদ্রাসা মাঠে সমবেত হয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষে দেশ ও জাতির সকলের জন্য মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
উক্ত অনুষ্ঠানটি মাওলানা আরিফ বিল্লাহর পরিচালনায়, মাওলানা আব্দুল আজিজ আল কাদেরীর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি নাসমূস শাহাদাৎ ফয়েজি। মোনাজাত শেষে তাবারক বিতরণের মাধ্যমে অনুষ্টানের কার্যক্রম সমাপ্ত করা হয়, এবং বাদ মাগরিব হতে মধ্যে রাত পর্যন্ত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com