• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:১৯
সর্বশেষ :
না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দেবহাটায় পুলিশের অভিযানে গাঁজাসহ ১ জন আটক, থানায় মামলা দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ডুমুরিয়ার আদর্শ গ্রামে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কর্মকর্তাদের স্থান পরিদর্শন তালার ঘুষখোর নায়েব আব্দুর রহমানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ ফতুল্লায় বায়ুদূষণের দায়ে ৩টি রোলিং মিলকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা নারায়ণগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত কালিগঞ্জের ভাড়াশিমলা বিএনপি কার্যালয়ে বোমা হামলায় আতঙ্কিত এলাকাবাসী, পুলিশি তদন্ত চলমান জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০

এমন নৃ্শংস হ ত্যার দৃশ্য দেশবাসী দেখতে চায়না: বগুড়ায় আবিদুর রহমান সোহেল

বগুড়া প্রতিনিধি / ৫২৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
আবিদুর রহমান সোহেল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া শহরের আমীর ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেছেন, দেশে পবিত্র কুরআনের আইন চালু হলে আর খুন খারাবী হবেনা। মানুষকে খাবার খাইয়ে হত্যার দৃশ্য দেশবাসী দেখতে চায়না।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সদরের পল্লীমঙ্গল বারইপাড়া হাই স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার কর্নপুর সাংগঠনিক থানার কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।সদরের কর্নপুর সাংগঠনিক থানার সভাপতি মাও: মাহফুজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, যারা জামায়াতকে ফুৎকারে দিয়ে উড়িয়ে দিতে চায় বরং তারাই আল্লাহর ফুৎকারে দিল্লী গিয়ে পড়েছে। কোন ষড়যন্ত্র করে কুরআনের দাওয়াত দেয়া বন্ধ করা যাবেনা। এসময় তিনি সকল নেতা কর্মীদের কুরআনের সমাজ গঠনে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান।
থানা সেক্রেটারী মাও: মিজানুর রহমানের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহর জামায়াতের সেক্রেটারী ও সরকারি আজিজুল হক কলেজের সাবেক জি এস আ স ম আব্দুল মালেক, অফিস সম্পাদক এ্যাড. আল আমিন, মাও: আব্দুল বাসেত, থানা নায়েবে আমীর ও ১৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওসমান গনি মাস্টার, মাও: আব্দুল গফুর, রুহুল আমিন বাকী সহ প্রমুখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com