• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০৮
সর্বশেষ :
ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি পাটকেলঘাটায় শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ দুই বছর পর সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু শ্যামনগরে পদ্মপুকুর ইউনিয়নে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে শঙ্কা আতঙ্কিত এলাকাবাসী শ্যামনগরে ছেলে ও পৌত্রের শাররীক নির্যাতনে হাসপাতালে ৮০ বছরের বৃদ্ধ সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, ইউএনওর মাধ্যমে ডিসিকে স্মারকলিপ নগরঘাটায় ৮ দলীয় নকআউট হাডুডু টুর্নামেন্টের ফাইনালে পাঁচপাড়া দল চ্যাম্পিয়ন সখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণ কেশবপুরে ট্রাকের ধাক্কায় হাবিবের গাড়ি দুমড়েমুচড়ে, প্রাণে বাঁচলেন

শ্যামনগরে একটি বাড়ি থেকে উদ্ধার করা হলো ৪৫টি পদ্মা গোখরো ও কালকেউটি সাপ 

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৪০৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
৪৫ টি পদ্মা গোখরো ও কালকেউটি সাপ 

সাতক্ষীরার শ্যামনগরের একটি বসতবাড়ি থেকে ৪৫ টি বিষাক্ত কালকেউটে ও পদ্মা গোখরো সাপ উদ্ধার করা হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে সুন্দরবন উপকূল সংলগ্ন শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াঘাট এলাকার মৃত আব্দুল বারী সরদারের ছেলে মহিউদ্দীন সরদারের বসতবাড়ী থেকে সাপগুলো উদ্ধার করা হয়।
বাড়ির মালিক মহিউদ্দীনের বরাত দিয়ে জান্নাতুল নাঈম জানান, চাচার বাড়ির সামনে প্রাচীরটি বেশ পুরাতন হওয়ায় তা ভেঙে নতৃুন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য রবিবার সকালে প্রাচীর ভাঙার কাজ শুরু করলে শ্রমিকরা প্রথমে একটি সাপের বাচ্ছা দেখতে পায়। পরে সেখানে সাপের অনেকগুলো ডিম দেখতে পেয়ে তারা সাপুড়ে ডেকে আনেন। সাপুড়ে এসে একে একে দুটি বড় সাপ সহ মোট ৪৫ টি সাপের বাচ্চা উদ্ধার করতে সক্ষম হন।
জান্নাতুলনাঈম আরো জানান, সাপগুলো স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম শোকর আলী জানান, আমাকে ইউপি সদস্য জানিয়েছে, সাপ দেখতে বিভিন্ন যায়গা থেকে শত শত মানুষ ভিড় করেছে। সাপগুলো স্থানীয় বন বিভাগের কাছে দেওয়ার কথা বলেছি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com