• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৮
সর্বশেষ :
শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, আটক ২ নারায়ণগঞ্জ সদরের ৭ ইউনিয়নকে মশক নিধন ঔষুধ ও ফগার মেশিন বিতরণ টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না

৫ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি  আটক

প্রতিনিধি: / ৫৫০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট থেকে ৫কেজি গাঁজসহ মোরেলগঞ্জের এক নারী মাদক কারবারিকে আটক করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকশ টিম। আটক ওই নারী মাদক কারবারি সুমি আক্তার ওরফে বকুল (৩০) মোরেলগঞ্জ উপজেলার বাদুরতলা গ্রামের মোঃ দুলাল হোসেনের স্ত্রী। রবিবার (১১ফেব্রুয়ারী) ভোরে ফকিরহাট উপজেলার নোয়াপাড়া মোড় থেকে তাকে আটক করা হয়।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদে জানতে পারি ফকিরহাট উপজেলার টাউন নোয়াপাড়া এলাকায় এক নারী মাদক কারবারি গাঁজা নিয়ে অপেক্ষা করছে। এমন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি চৌকশ দল ভোর ৬টার দিকে অভিযান চালিয়ে ৫কেজি গাঁজসহ সুমি আক্তার ওরফে বকুলকে আটক করি। তিনি আরো জানান, ধৃত আসামী দীর্ঘদিন যাবতে এ পেশার সাথে জড়িত।

এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রন আইনে ফকিরহাট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন বলেও জানান এ কর্মকর্তা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com