• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:২৯
সর্বশেষ :
শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল ঘোষণা পাইকগাছায় কোটি টাকার সরকারি খাসজমি দখল করে পাঁকা স্থাপনা নির্মাণের অভিযোগ তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা তালায় একাদশ শ্রেণির শিক্ষার্থীর দাফন, হ*ত্যার অভিযোগে মামলা স্বামীর নীরব ত্যাগ কতটা মূল্যায়িত হয়? দাম্পত্যে সম্মান ও ভালোবাসার প্রশ্ন সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি শ্যামনগরে এসিল্যান্ডের প্রথম অভিযানেই চমক, অবৈধ বালুর বিরুদ্ধে অভিযান দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

ভালবাসার মঞ্চের উদ্যোগে নগরঘাটার ১’শ বানভাসী পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আল মামুন / ৩৯৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
১'শ বানভাসী পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নে অতি বৃষ্টি ও বেতনা নদী ভাঙনে বন্যার্ত ১’শ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৮সেপ্টেম্বর) বিকালে ভালবাসার মঞ্চের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সাংবাদিক আকরামুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল মতিনের সঞ্চালনায় এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এস এম নজরুল ইসলাম।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিভিন্ন সময়ে অসহায়, হতদরিদ্রদের পাশে দাড়িয়ে ইতিমধ্যে সংগঠনটি জেলায় বেশ স্বুনাম কুড়িয়েছে। আজ ১’শ টি পরিবারের পাশে দাড়িয়েছে। আগামীতে হাজার পেরিয়ে লক্ষ পরিবারের পাশে যেন দাড়াতে পারে সেই দোয়া করি।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির নগরঘাটা ইউনিয়নের সভাপতি প্রফেসর আমজাদ হোসেন, আঃ রহমান, ডাঃ নজরুল ইসলাম, সাংবাদিক মফিদুল ইসলাম, আল মামুন, আবু সাইদ, সোহাগ হোসেন, তোহা খান, সাইদুর রহমান প্রমূখ।

 

অরাজনৈতিক সংগঠন ভালবাসার মঞ্চ সাতক্ষীরা শাখার উদ্যোগে ভালবাসার তরী’র ব্যানারে ১’শটি পরিবারের মাঝে ১০কেজি করে চাল ও এক প্রকারের সবজি বিতরণ করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com